ঢাকা | |
সংবাদ শিরোনাম :
রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, এরপর চীন ইঁদুরে তার কাটার জেরে ৪৮ ঘণ্টা অচল ঢাকার ট্রাফিক এআই ক্যামেরা পর্দা-নিকাব নিয়ে বক্তব্য এক্সপাঞ্জ: ডেপুটি স্পিকারের বিরুদ্ধে অভিযোগ এমপি মনিরুলের আর্জেন্টিনা সমর্থকের সঙ্গী ব্রাজিল ভক্ত হলে সম্পর্ক টিকিয়ে রাখবেন যেভাবে ২৩ জুন উপলক্ষে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর হাসিনা-সংশ্লিষ্টদের জব্দ করা ৪০ হাজার কোটি টাকার সম্পদের ৮০ শতাংশই দুদকের নিয়ন্ত্রণের বাইরে ‘নির্বাচনের আগে ইসলামী ব্যাংক থেকে আমার স্ত্রী ঋণ নিয়েছে ফ্ল্যাট কেনার জন্যে’ আল্লু অর্জুনকে দ্রুত আদালতে হাজিরার নির্দেশ মেসির সেই ট্যাকল নিয়ে রেফারির বিরুদ্ধে ফিফার কাছে অভিযোগ আলজেরিয়ার বিশ্ব জুড়ে স্বস্তি, আছে ভয়ও

অসৌজন্যমূলক আচরণ: আব্দুল মান্নানকে বিচারকাজ থেকে সরিয়ে দিলেন প্রধান বিচারপতি

কুমিল্লায় একটি অনুষ্ঠানে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে মো. আব্দুল মান্নান-কে বিচারকাজ থেকে সরিয়ে দিয়েছেন প্রধান বিচারপতি। বৃহস্পতিবার (২৩ এপ্রিল)
  • আপলোড সময় : ২৩ এপ্রিল ২০২৬, দুপুর ৩:৬ সময়
  • আপডেট সময় : ২৩ এপ্রিল ২০২৬, দুপুর ৩:৬ সময়
অসৌজন্যমূলক আচরণ: আব্দুল মান্নানকে বিচারকাজ থেকে সরিয়ে দিলেন প্রধান বিচারপতি

কুমিল্লায় একটি অনুষ্ঠানে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে মো. আব্দুল মান্নান-কে বিচারকাজ থেকে সরিয়ে দিয়েছেন প্রধান বিচারপতি। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) প্রধান বিচারপতির দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, আপাতত তাকে বিচারিক দায়িত্ব পালন থেকে বিরত রাখা হয়েছে।


জানা গেছে, গত ৩ এপ্রিল কুমিল্লায় এপেক্স ক্লাব-এর এক অনুষ্ঠানে গিয়ে বিচারপতি আব্দুল মান্নান অসৌজন্যমূলক আচরণ করেন। তিনি সেখানে নিজের বিচারপতি পরিচয় ব্যবহার করে হুমকি দেন এবং উপস্থিত ব্যক্তিদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। ঘটনাটির ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা ব্যাপক সমালোচনার জন্ম দেয়।


এর পরিপ্রেক্ষিতে সম্প্রতি প্রধান বিচারপতি যে ৬৩টি বেঞ্চ পুনর্গঠন করেছেন, সেখানে বিচারপতি আব্দুল মান্নানকে অন্তর্ভুক্ত করা হয়নি। ফলে তিনি বর্তমানে বিচারকাজ থেকে বিরত রয়েছেন। উল্লেখ্য, মো. আব্দুল মান্নান ২০২৪ সালের ৯ অক্টোবর হাইকোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ পান। এর আগে তিনি পিরোজপুর জেলার জেলা ও দায়রা জজ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল

সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল