ঢাকা | |
সংবাদ শিরোনাম :
লিটন-শান্তদের প্রশংসায় নাফিস জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী নেত্রকোনায় জামায়াতের এমপির গাড়িতে হামলা-ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ হকার পুনর্বাসনে ছয়টি মাঠ নির্ধারণ করা হয়েছে: ডিএনসিসি প্রশাসক সোবহানার ফিফটিতে লড়াকু পুঁজি পেলো বাংলাদেশ ‘ধুরন্ধর’কে পেছনে ফেলে আয়ের শীর্ষে ‘ভূত বাংলা’ যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যায় গ্রেপ্তার কে এই হিশাম আবুগারবিয়েহ? পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক পিএসএলের মাত্র এক ম্যাচ মাঠে বসে দেখার অনুমতি পেল দর্শকরা ‘৭২-এর সংবিধান মোতাবেক শেখ হাসিনা এখনও দেশের প্রধানমন্ত্রী’

বিএনপি নেত্রীর হয়ে পরীক্ষা দিতে গিয়ে কলেজছাত্রী আটক

বগুড়ায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে চলমান এসএসসি পরীক্ষায় এক বিএনপি নেত্রীর হয়ে প্রক্সি দিতে গিয়ে এক কলেজছাত্রী আটক হয়েছেন।
  • আপলোড সময় : ২৫ এপ্রিল ২০২৬, সকাল ৯:৪৭ সময়
  • আপডেট সময় : ২৫ এপ্রিল ২০২৬, সকাল ৯:৪৭ সময়
বিএনপি নেত্রীর হয়ে পরীক্ষা দিতে গিয়ে কলেজছাত্রী আটক

বগুড়ায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে চলমান এসএসসি পরীক্ষায় এক বিএনপি নেত্রীর হয়ে প্রক্সি দিতে গিয়ে এক কলেজছাত্রী আটক হয়েছেন। শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে শহরের জিলা স্কুল পরীক্ষা কেন্দ্র থেকে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। আটক শিক্ষার্থীর নাম ঈশিতা আক্তার তিশা (১৮)। তিনি বগুড়া সরকারি আজিজুল হক কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। জানা গেছে, তিনি বগুড়া শহর মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক নিপা খাতুনের পরিবর্তে পরীক্ষায় অংশ নিয়েছিলেন।


পুলিশ ও কেন্দ্র সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর ২টা থেকে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি (দ্বিতীয় বর্ষ) প্রোগ্রামের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। জিলা স্কুল কেন্দ্রের ২০১ নম্বর কক্ষে নিপা খাতুনের পরিবর্তে তার ভাগ্নী ঈশিতা পরীক্ষায় অংশ নেন। পরীক্ষা চলাকালে কক্ষ পরিদর্শক উত্তরপত্রে স্বাক্ষর নেওয়ার সময় প্রবেশপত্রের ছবির সঙ্গে পরীক্ষার্থীর চেহারার অমিল দেখতে পান। পরে জিজ্ঞাসাবাদে ওই শিক্ষার্থী নিজের পরিচয় প্রকাশ করে এবং অন্যের হয়ে প্রক্সি দেওয়ার কথা স্বীকার করেন। এরপর কেন্দ্র কর্তৃপক্ষ তাকে পুলিশের কাছে হস্তান্তর করে।


থানায় নেওয়ার পর ঈশিতা জানান, নিপা খাতুন তার খালা। আত্মীয়তার কারণেই তিনি তার হয়ে পরীক্ষায় অংশ নিতে এসেছিলেন। অন্যদিকে জালিয়াতির অভিযোগ অস্বীকার করে নিপা খাতুন দাবি করেন, পরীক্ষার সময় তিনি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছিলেন। সাময়িকভাবে তার ভাগ্নীকে কেন্দ্রে বসিয়ে রেখে গিয়েছিলেন এবং মূল পরীক্ষা তিনিই দিচ্ছিলেন বলে জানান তিনি।


এ বিষয়ে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইব্রাহীম আলী বলেন, আটক শিক্ষার্থী বর্তমানে থানায় রয়েছে। কেন্দ্র কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট বিভাগ থেকে লিখিত অভিযোগ পেলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জুলাইয়ের শহীদ শিশু জাবিরের মা-কে মনোনয়ন দিয়েছে জামায়াত জোট

জুলাইয়ের শহীদ শিশু জাবিরের মা-কে মনোনয়ন দিয়েছে জামায়াত জোট