ঢাকা | |
সংবাদ শিরোনাম :
রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, এরপর চীন ইঁদুরে তার কাটার জেরে ৪৮ ঘণ্টা অচল ঢাকার ট্রাফিক এআই ক্যামেরা পর্দা-নিকাব নিয়ে বক্তব্য এক্সপাঞ্জ: ডেপুটি স্পিকারের বিরুদ্ধে অভিযোগ এমপি মনিরুলের আর্জেন্টিনা সমর্থকের সঙ্গী ব্রাজিল ভক্ত হলে সম্পর্ক টিকিয়ে রাখবেন যেভাবে ২৩ জুন উপলক্ষে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর হাসিনা-সংশ্লিষ্টদের জব্দ করা ৪০ হাজার কোটি টাকার সম্পদের ৮০ শতাংশই দুদকের নিয়ন্ত্রণের বাইরে ‘নির্বাচনের আগে ইসলামী ব্যাংক থেকে আমার স্ত্রী ঋণ নিয়েছে ফ্ল্যাট কেনার জন্যে’ আল্লু অর্জুনকে দ্রুত আদালতে হাজিরার নির্দেশ মেসির সেই ট্যাকল নিয়ে রেফারির বিরুদ্ধে ফিফার কাছে অভিযোগ আলজেরিয়ার বিশ্ব জুড়ে স্বস্তি, আছে ভয়ও

দ্বিতীয় দফার আলোচনায় শনিবার পাকিস্তান যাবে স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার

যুদ্ধ অবসানের লক্ষ্যে ইরানের সঙ্গে সরাসরি আলোচনার জন্য আবারও উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ
  • আপলোড সময় : ২৫ এপ্রিল ২০২৬, দুপুর ১০:৭ সময়
  • আপডেট সময় : ২৫ এপ্রিল ২০২৬, দুপুর ১০:৭ সময়
দ্বিতীয় দফার আলোচনায় শনিবার পাকিস্তান যাবে স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার

যুদ্ধ অবসানের লক্ষ্যে ইরানের সঙ্গে সরাসরি আলোচনার জন্য আবারও উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার আলোচনার উদ্দেশ্যে পাকিস্তানের ইসলামাবাদে রওনা দেবেন।


শুক্রবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, প্রেসিডেন্ট ট্রাম্পের আহ্বানে সাড়া দিয়েই ইরান নতুন করে সরাসরি আলোচনার প্রস্তাব দিয়েছে এবং যুক্তরাষ্ট্র আশা করছে এবার একটি কার্যকর সমঝোতার পথে অগ্রসর হওয়া সম্ভব হবে। এর আগে ১১ ও ১২ এপ্রিল ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘ বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি। ওই বৈঠকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স নেতৃত্ব দেন।


হোয়াইট হাউস জানিয়েছে, জেডি ভ্যান্স এখনো প্রয়োজনে যেকোনো সময় আলোচনায় যোগ দেওয়ার জন্য প্রস্তুত থাকলেও এবার তিনি সফরে যাচ্ছেন না। তবে পরিস্থিতি অনুযায়ী উচ্চপর্যায়ের প্রতিনিধি দল দ্রুত পাকিস্তানে পৌঁছাতে পারে। স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার অতীতেও ইরান ইস্যুতে সক্রিয় ভূমিকা রেখেছেন। এর আগে এক দফা আলোচনার পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর তেহরান তাদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তোলে, যা উত্তেজনা আরও বাড়ায়।


বর্তমান পরিস্থিতিতে পাকিস্তানের মধ্যস্থতায় সাময়িক যুদ্ধবিরতি কার্যকর ছিল, যা পরে আরও সময়ের জন্য বাড়ানো হয়। নতুন এই কূটনৈতিক উদ্যোগকে কেন্দ্র করে আন্তর্জাতিক মহলে ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্ক স্বাভাবিক করার সম্ভাবনা নিয়ে নতুন করে আশাবাদ তৈরি হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল

সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল