ঢাকা | |
সংবাদ শিরোনাম :
লিটন-শান্তদের প্রশংসায় নাফিস জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী নেত্রকোনায় জামায়াতের এমপির গাড়িতে হামলা-ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ হকার পুনর্বাসনে ছয়টি মাঠ নির্ধারণ করা হয়েছে: ডিএনসিসি প্রশাসক সোবহানার ফিফটিতে লড়াকু পুঁজি পেলো বাংলাদেশ ‘ধুরন্ধর’কে পেছনে ফেলে আয়ের শীর্ষে ‘ভূত বাংলা’ যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যায় গ্রেপ্তার কে এই হিশাম আবুগারবিয়েহ? পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক পিএসএলের মাত্র এক ম্যাচ মাঠে বসে দেখার অনুমতি পেল দর্শকরা ‘৭২-এর সংবিধান মোতাবেক শেখ হাসিনা এখনও দেশের প্রধানমন্ত্রী’

বিএনপি জাতির সঙ্গে সুস্পষ্ট প্রতারণা করছে: জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বিএনপি বর্তমানে “পালিয়ে যাওয়া ফ্যাসিবাদের পথ” অনুসরণ করছে। শনিবার (২৫
  • আপলোড সময় : ২৫ এপ্রিল ২০২৬, দুপুর ২:৩৯ সময়
  • আপডেট সময় : ২৫ এপ্রিল ২০২৬, দুপুর ২:৩৯ সময়
বিএনপি জাতির সঙ্গে সুস্পষ্ট প্রতারণা করছে: জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বিএনপি বর্তমানে “পালিয়ে যাওয়া ফ্যাসিবাদের পথ” অনুসরণ করছে। শনিবার (২৫ এপ্রিল) জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের জাতীয় সমাবেশে দেওয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, একসময় বিএনপির সঙ্গে তারা একইভাবে নিপীড়নের শিকার ছিলেন। তবে এখন দলটি তাদের অবস্থান থেকে সরে গিয়ে এমন আচরণ করছে, যা অতীতের আওয়ামী লীগের শাসনকেই স্মরণ করিয়ে দেয়। “আপনারা হাজার চেষ্টা করলেও সেই আওয়ামী লীগ হতে পারবেন না; বড়জোর দুর্বল আওয়ামী লীগ হতে পারবেন”—এভাবে বিএনপির প্রতি কটাক্ষ করেন তিনি।


ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ খাতে সংস্কার ও সুশাসন প্রতিষ্ঠার প্রয়োজনীয় পদক্ষেপে বিএনপি ধারাবাহিকভাবে বিরোধিতা করছে, যা তিনি “জাতির সঙ্গে প্রতারণা” হিসেবে আখ্যা দেন। তিনি আরও বলেন, বিএনপি তাদের ঘোষিত কর্মসূচির বিরুদ্ধেই অবস্থান নিচ্ছে। জুলাই আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, এই আন্দোলন না হলে অনেক রাজনৈতিক নেতা দেশে ফিরতে বা বর্তমান অবস্থানে আসতে পারতেন না। আন্দোলনের কৃতিত্ব নিয়ে বিভিন্ন দাবি তিনি “ভিত্তিহীন” বলে মন্তব্য করেন এবং প্রকৃত অবদানকারীদের সম্মান করার আহ্বান জানান।


তিনি বিএনপিকে সতর্ক করে বলেন, গণভোটের রায় অস্বীকার করার মাধ্যমে দলটি ফ্যাসিবাদের পথে যাত্রা শুরু করেছে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন স্থানে সহিংসতা ও শিক্ষাপ্রতিষ্ঠানে অস্থিরতার ঘটনাও তিনি উল্লেখ করেন। দেশের ভবিষ্যৎ নিয়ে বক্তব্যে জামায়াত আমির বলেন, তারা এমন একটি বাংলাদেশ চান যেখানে নাগরিকরা নিরাপদে চলাফেরা করতে পারবে এবং শিক্ষাপ্রতিষ্ঠানে সহিংসতা থাকবে না।


তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “জুলাই শুধু একটি সময় নয়, এটি একটি চেতনা—যা আবারও ফিরে আসতে পারে।” গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানিয়ে তিনি বলেন, তা না হলে আন্দোলন সংসদ ও রাজপথ—উভয় জায়গাতেই চলবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জুলাইয়ের শহীদ শিশু জাবিরের মা-কে মনোনয়ন দিয়েছে জামায়াত জোট

জুলাইয়ের শহীদ শিশু জাবিরের মা-কে মনোনয়ন দিয়েছে জামায়াত জোট