ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কথিত প্রশ্নফাঁসের প্রচারণাটি স্রেফ গুজব, ইতোমধ্যেই সন্দেহাতীতভাবে প্রমাণিত: শিক্ষামন্ত্রী মার্কিন প্রতিনিধিরা পৌঁছানোর আগেই পাকিস্তান ত্যাগ করল ইরানের পররাষ্ট্রমন্ত্রী স্কুল ফিডিং প্রকল্পের খাবার খেয়ে ৫ শিক্ষার্থী অসুস্থ ফ্যামিলি কার্ড বিতরণে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পাম্পে ফুয়েল কার্ড চেক করার সময় ইউএনও’র ওপর হামলা, আহত বডিগার্ড ফগিং মেশিনে মশা মরে না: ডিএনসিসি প্রশাসক ইরানের জনগণকে বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহার কমানোর আহ্বান পেজেশকিয়ানের ‘রাজনৈতিকভাবে নির্মূল’ করা নিয়ে মির্জা ফখরুলের মন্তব্যের নিন্দা ও প্রতিবাদ জামায়াতের মাদক-চাঁদাবাজির সঙ্গে জড়িত কাউকেই বিন্দুমাত্র ছাড় নয়: সড়ক প্রতিমন্ত্রী আর্থিক খাতের রাজনীতিকীকরণে ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী

৯ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নে অভিযান চালিয়ে ৯ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল) বিকেলে
  • আপলোড সময় : ২৬ এপ্রিল ২০২৬, সকাল ৯:৫৬ সময়
  • আপডেট সময় : ২৬ এপ্রিল ২০২৬, সকাল ৯:৫৬ সময়
৯ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নে অভিযান চালিয়ে ৯ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল) বিকেলে উপজেলার চকঝগড়ু ড্রেনপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) এ.এন.এম ওয়াসিম ফিরোজ এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।


গ্রেপ্তাররা হলেন শিবগঞ্জ উপজেলার বিরামপুর গ্রামের মৃত টানু বিশ্বাসের ছেলে মো. রাকিব আলী (৪৮) এবং তার স্ত্রী মোসা. জমিলা বেগম (৪০)। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পাওয়া যায় যে জমিলা বেগমের বাড়িতে বিপুল পরিমাণ গাঁজা মজুদ করা হয়েছে। পরে বিকেল পৌনে চারটার দিকে অভিযান চালানো হলে দম্পতি বস্তা হাতে পালানোর চেষ্টা করেন। এ সময় ধাওয়া দিয়ে তাদের আটক করা হয়।


অতিরিক্ত পুলিশ সুপার এ.এন.এম ওয়াসিম ফিরোজ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা হয়েছে।


সূত্র: জেলা পুলিশ

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শান্তর পর লিটনের ফিফটি, ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ

শান্তর পর লিটনের ফিফটি, ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ