ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কথিত প্রশ্নফাঁসের প্রচারণাটি স্রেফ গুজব, ইতোমধ্যেই সন্দেহাতীতভাবে প্রমাণিত: শিক্ষামন্ত্রী মার্কিন প্রতিনিধিরা পৌঁছানোর আগেই পাকিস্তান ত্যাগ করল ইরানের পররাষ্ট্রমন্ত্রী স্কুল ফিডিং প্রকল্পের খাবার খেয়ে ৫ শিক্ষার্থী অসুস্থ ফ্যামিলি কার্ড বিতরণে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পাম্পে ফুয়েল কার্ড চেক করার সময় ইউএনও’র ওপর হামলা, আহত বডিগার্ড ফগিং মেশিনে মশা মরে না: ডিএনসিসি প্রশাসক ইরানের জনগণকে বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহার কমানোর আহ্বান পেজেশকিয়ানের ‘রাজনৈতিকভাবে নির্মূল’ করা নিয়ে মির্জা ফখরুলের মন্তব্যের নিন্দা ও প্রতিবাদ জামায়াতের মাদক-চাঁদাবাজির সঙ্গে জড়িত কাউকেই বিন্দুমাত্র ছাড় নয়: সড়ক প্রতিমন্ত্রী আর্থিক খাতের রাজনীতিকীকরণে ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী

আবার পাকিস্তানে যেতে পারেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনা ছাড়াই পাকিস্তান ছেড়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির নেতৃত্বাধীন প্রতিনিধি দল। তবে ওমান সফর
  • আপলোড সময় : ২৬ এপ্রিল ২০২৬, সকাল ৯:৫৮ সময়
  • আপডেট সময় : ২৬ এপ্রিল ২০২৬, সকাল ৯:৫৮ সময়
আবার পাকিস্তানে যেতে পারেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনা ছাড়াই পাকিস্তান ছেড়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির নেতৃত্বাধীন প্রতিনিধি দল। তবে ওমান সফর শেষে তিনি আবার পাকিস্তান যেতে পারেন বলে জানিয়েছে ইরানের বার্তা সংস্থা মেহর নিউজ এজেন্সি। এরপর তার রাশিয়া যাওয়ার কথা রয়েছে। মেহর নিউজের প্রতিবেদনে বলা হয়, প্রতিনিধি দলের একটি অংশ ইতোমধ্যে পাকিস্তান থেকে তেহরানে ফিরে গেছে এবং যুদ্ধ পরিস্থিতি নিয়ে পরবর্তী নির্দেশনা ও আলোচনা করার জন্য সেখানে অবস্থান করছে।


এর আগে ইসলামাবাদে ইরানের পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফসহ শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন। তবে ওই আলোচনায় কোনো সুনির্দিষ্ট অগ্রগতি না হওয়ায় তিনি ইসলামাবাদ ত্যাগ করেন। রোববার (২৬ এপ্রিল) রাতে আবার প্রতিনিধি দলের একটি অংশের ইসলামাবাদে ফিরে আব্বাস আরাঘচির সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে।


এদিকে তার পাকিস্তান সফরের পর মার্কিন দুই দূতের সফরও বাতিল করা হয়েছে, যা শান্তি প্রক্রিয়ায় নতুন জটিলতা তৈরি করেছে বলে উল্লেখ করা হচ্ছে।


সূত্র: মেহর নিউজ এজেন্সি

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শান্তর পর লিটনের ফিফটি, ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ

শান্তর পর লিটনের ফিফটি, ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ