ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কথিত প্রশ্নফাঁসের প্রচারণাটি স্রেফ গুজব, ইতোমধ্যেই সন্দেহাতীতভাবে প্রমাণিত: শিক্ষামন্ত্রী মার্কিন প্রতিনিধিরা পৌঁছানোর আগেই পাকিস্তান ত্যাগ করল ইরানের পররাষ্ট্রমন্ত্রী স্কুল ফিডিং প্রকল্পের খাবার খেয়ে ৫ শিক্ষার্থী অসুস্থ ফ্যামিলি কার্ড বিতরণে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পাম্পে ফুয়েল কার্ড চেক করার সময় ইউএনও’র ওপর হামলা, আহত বডিগার্ড ফগিং মেশিনে মশা মরে না: ডিএনসিসি প্রশাসক ইরানের জনগণকে বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহার কমানোর আহ্বান পেজেশকিয়ানের ‘রাজনৈতিকভাবে নির্মূল’ করা নিয়ে মির্জা ফখরুলের মন্তব্যের নিন্দা ও প্রতিবাদ জামায়াতের মাদক-চাঁদাবাজির সঙ্গে জড়িত কাউকেই বিন্দুমাত্র ছাড় নয়: সড়ক প্রতিমন্ত্রী আর্থিক খাতের রাজনীতিকীকরণে ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী

প্রযুক্তিনির্ভর আধুনিক সমাজ গঠনে অংশীজনদের সম্মিলিত প্রয়াস জরুরি: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, প্রযুক্তিনির্ভর আধুনিক সমাজ ও রাষ্ট্র গঠনে আইসিটি খাতের সব অংশীজনের
  • আপলোড সময় : ২৬ এপ্রিল ২০২৬, সকাল ৯:৫৯ সময়
  • আপডেট সময় : ২৬ এপ্রিল ২০২৬, সকাল ৯:৫৯ সময়
প্রযুক্তিনির্ভর আধুনিক সমাজ গঠনে অংশীজনদের সম্মিলিত প্রয়াস জরুরি: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, প্রযুক্তিনির্ভর আধুনিক সমাজ ও রাষ্ট্র গঠনে আইসিটি খাতের সব অংশীজনের সম্মিলিত মেধা ও চিন্তাশক্তি প্রয়োগ করা জরুরি। শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর বনানী ক্লাবে বাংলাদেশ আইসিটি স্টেকহোল্ডারস অ্যালায়েন্স (বিআইএসএ) আয়োজিত ‘বাংলাদেশের ডিজিটাল ভবিষ্যৎ গঠন : টেলিকম, ডেটা ও সাইবার নিরাপত্তা বিল ২০২৬’ শীর্ষক নীতি সংলাপে তিনি এ কথা বলেন।


মন্ত্রী বলেন, সৃজনশীল চিন্তা ও প্রযুক্তিগত জ্ঞানের সমন্বিত চর্চাই একটি জাতির সবচেয়ে বড় সম্পদ। ভবিষ্যৎ সভ্যতার চ্যালেঞ্জ মোকাবিলায় এটি হবে প্রধান হাতিয়ার। তিনি আরও বলেন, বর্তমান বিশ্বে সেমিকন্ডাক্টর ও বিরল খনিজ সম্পদ কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। প্রযুক্তির শক্তি এখন দেশ ও সীমানার বাইরে প্রভাব ফেলছে, এবং যুদ্ধের ধরনও ক্রমশ প্রযুক্তিনির্ভর হয়ে উঠছে।


আইসিটি বিশেষজ্ঞদের উদ্দেশে তিনি বলেন, জটিল প্রযুক্তিগত উন্নয়ন সাধারণ মানুষের চেয়ে তারা ভালো বোঝেন। তাই নীতিনির্ধারণে তাদের সঠিক দিকনির্দেশনা দেওয়া প্রয়োজন। তাদের সম্মিলিত জ্ঞানই কার্যকর নীতিমালা প্রণয়নে সহায়ক হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। এছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক, প্রধানমন্ত্রীর প্রেস সচিবসহ বিভিন্ন পর্যায়ের অতিথিরা উপস্থিত ছিলেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শান্তর পর লিটনের ফিফটি, ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ

শান্তর পর লিটনের ফিফটি, ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ