ঢাকা | |
সংবাদ শিরোনাম :
নবম শ্রেণিতে ৯৭% নম্বর! ছেলেকে ৩ কোটি টাকার গাড়ি উপহার দিলেন বাবা! নির্বাচনের ফলাফল বানচালে এবার গুরুতর ইস্যু সামনে আনছে নেতানিয়াহুর দল সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান ২০২৮ সালের কারিকুলামে ‘শিখনফলভিত্তিক’ শিক্ষাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য সরকারের: ববি হাজ্জাজ রেস্টুরেন্টে খাবার আগে দেওয়া নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, মহাসড়ক অবরোধ গাজী নজরুল-আমির হামজারা জামায়াতে অভিশাপ রুপে নাযিল হয়েছে: রাশেদ খাঁন দক্ষিণ আফ্রিকা সফর থেকে ছিটকে গেলেন সাদমান এনজিওর সঙ্গে টিকতে সমবায়ের আমূল পরিবর্তন ও আইন পর্যালোচনা জরুরি: রাষ্ট্রপতি জনমনে আতঙ্ক তৈরি করতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি ৩৫ টাকা দরে ৩ লাখ মেট্রিক টন ধান কিনবে সরকার: খাদ্যমন্ত্রী

১৭ বছর কৃষকদের ভাগ্য উন্নয়নে কোনও কাজ হয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, গত ১৭ বছরে আওয়ামী সরকারের আমলে কৃষকদের ভাগ্য উন্নয়নে কোনো কার্যকর উদ্যোগ
  • আপলোড সময় : ২৬ এপ্রিল ২০২৬, দুপুর ১০:১ সময়
  • আপডেট সময় : ২৬ এপ্রিল ২০২৬, দুপুর ১০:১ সময়
১৭ বছর কৃষকদের ভাগ্য উন্নয়নে কোনও কাজ হয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, গত ১৭ বছরে আওয়ামী সরকারের আমলে কৃষকদের ভাগ্য উন্নয়নে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। খাল ও নদী-নালা খননের কোনো কর্মসূচি না থাকায় দেশের জলাধারগুলো শুকিয়ে গেছে। শনিবার (২৫ এপ্রিল) বিকেলে ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের সেনহাটি খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


তিনি বলেন, কৃষকদের উন্নয়নের জন্য ধাপে ধাপে খাল খনন করা হবে। এটি একটি যুগান্তকারী পদক্ষেপ, যা অঞ্চলের উন্নয়নের ভিত্তি হিসেবে কাজ করবে। পাশাপাশি রাস্তা, কালভার্ট ও ব্রিজসহ অবকাঠামো উন্নয়নেও উদ্যোগ নেওয়া হবে। শামা ওবায়েদ আরও বলেন, বিএনপি জনগণের সেবায় নিয়োজিত একটি দল। দলমত নির্বিশেষে সবাইকে সেবা দেওয়া হবে এবং ১৭ কোটি মানুষের জন্য সমানভাবে কাজ করা হবে।


তিনি বলেন, নির্বাচনের পর এলাকায় যে মামলাগুলো হচ্ছে, সেগুলো রাজনৈতিক নয় বরং পারস্পরিক বিরোধজনিত। পাশাপাশি সালথায় চলমান সহিংসতা প্রসঙ্গে তিনি সবাইকে শান্ত থাকার আহ্বান জানান এবং আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর অবস্থানে থাকার পরামর্শ দেন। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন, পুলিশ ও বিএনপি নেতারা উপস্থিত ছিলেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী