ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বর্তমান প্রজন্মের তরুণরা অনেকটা ‘ইনস্ট্যান্ট কফির’ মতো: শিক্ষামন্ত্রী তনু হত্যায় অভিযুক্ত অপর দুই সাবেক সেনা সদস্যকে খুঁজছে পুলিশ কিস্তির টাকা দিতে না পারায় গৃহবধূকে মারধরের অভিযোগ এনজিওকর্মীদের বিরুদ্ধে প্রথমবার মোকাবিলার পর বৈভবের ভক্ত হয়ে গেছেন কামিন্স বন্ধু ট্রাম্পের ডিনারে হামলার ঘটনায় নিন্দা জানালেন মোদি আবারও পাকিস্তানে আসছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী অজ্ঞাত স্থান থেকে মোজতবা খামেনির হাতে লেখা চিরকুটে চলছে ইরান শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করতে মন্ত্রণালয়ে সুপারিশপ্রাপ্ত সহকারী শিক্ষকদের প্রতিনিধিদল সাকিব-মাশরাফির প্ল্যাকার্ড নিয়ে মাঠে প্রবেশে বাধা নেই তারেক রহমানের আমন্ত্রণে ঝটিকা সফরে বাংলাদেশে এসেছিলেন বিল গেটস: সালেহ শিবলী

তারেক রহমানের আমন্ত্রণে ঝটিকা সফরে বাংলাদেশে এসেছিলেন বিল গেটস: সালেহ শিবলী

মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস ২০০৪ সালে তারেক রহমানের আমন্ত্রণে সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে এসেছিলেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব
  • আপলোড সময় : ২৬ এপ্রিল ২০২৬, দুপুর ৩:৫ সময়
  • আপডেট সময় : ২৬ এপ্রিল ২০২৬, দুপুর ৩:৫ সময়
তারেক রহমানের আমন্ত্রণে ঝটিকা সফরে বাংলাদেশে এসেছিলেন বিল গেটস: সালেহ শিবলী

মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস ২০০৪ সালে তারেক রহমানের আমন্ত্রণে সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে এসেছিলেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ এ এম সালেহ শিবলী। তিনি জানান, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ওই বছর যুক্তরাষ্ট্রে বিল গেটসের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। সেই আমন্ত্রণে সাড়া দিয়েই বিল গেটস ঝটিকা সফরে ঢাকায় আসেন।


শনিবার সন্ধ্যায় রাজধানীর একটি ক্লাবে আয়োজিত ‘বাংলাদেশের ডিজিটাল ভবিষ্যৎ গঠন: টেলিকম, ডেটা ও সাইবার সুরক্ষা বিল ২০২৬’ শীর্ষক নীতি সংলাপে তিনি এ তথ্য তুলে ধরেন। অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ আইসিটি স্টেকহোল্ডারস অ্যালায়েন্স। প্রেস সচিব আরও বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রে মতবিরোধ থাকা স্বাভাবিক, তবে সাম্প্রতিক সময়ে অনলাইনে কিছু রাজনৈতিক দলের ভাষা শালীনতার সীমা ছাড়িয়েছে। তিনি জোর দিয়ে বলেন, গালিগালাজ কখনোই বাকস্বাধীনতার অংশ হতে পারে না।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। বাংলাদেশ আইসিটি স্টেকহোল্ডারস অ্যালায়েন্সের সভাপতি ফয়সাল আলিমের সভাপতিত্বে সংলাপে আরও বক্তব্য দেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম এবং সংগঠনটির প্রধান উপদেষ্টা মোস্তাফা রফিকুল ইসলাম ডিউক। এতে আইসিটি খাতের উদ্যোক্তা, আইন বিশেষজ্ঞ ও নীতিনির্ধারকরা অংশ নেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শান্তর পর লিটনের ফিফটি, ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ

শান্তর পর লিটনের ফিফটি, ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ