ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বর্তমান প্রজন্মের তরুণরা অনেকটা ‘ইনস্ট্যান্ট কফির’ মতো: শিক্ষামন্ত্রী তনু হত্যায় অভিযুক্ত অপর দুই সাবেক সেনা সদস্যকে খুঁজছে পুলিশ কিস্তির টাকা দিতে না পারায় গৃহবধূকে মারধরের অভিযোগ এনজিওকর্মীদের বিরুদ্ধে প্রথমবার মোকাবিলার পর বৈভবের ভক্ত হয়ে গেছেন কামিন্স বন্ধু ট্রাম্পের ডিনারে হামলার ঘটনায় নিন্দা জানালেন মোদি আবারও পাকিস্তানে আসছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী অজ্ঞাত স্থান থেকে মোজতবা খামেনির হাতে লেখা চিরকুটে চলছে ইরান শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করতে মন্ত্রণালয়ে সুপারিশপ্রাপ্ত সহকারী শিক্ষকদের প্রতিনিধিদল সাকিব-মাশরাফির প্ল্যাকার্ড নিয়ে মাঠে প্রবেশে বাধা নেই তারেক রহমানের আমন্ত্রণে ঝটিকা সফরে বাংলাদেশে এসেছিলেন বিল গেটস: সালেহ শিবলী

আবারও পাকিস্তানে আসছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

পাকিস্তান সফর শেষ করে যাওয়ার প্রায় দুই দিন পর আবারও দেশটিতে ফিরছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। রোববার (২৬
  • আপলোড সময় : ২৬ এপ্রিল ২০২৬, দুপুর ৩:১০ সময়
  • আপডেট সময় : ২৬ এপ্রিল ২০২৬, দুপুর ৩:১০ সময়
আবারও পাকিস্তানে আসছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

পাকিস্তান সফর শেষ করে যাওয়ার প্রায় দুই দিন পর আবারও দেশটিতে ফিরছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। রোববার (২৬ এপ্রিল) সন্ধ্যার দিকে তার ইসলামাবাদে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। ধারণা করা হচ্ছে, পাকিস্তানের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে তিনি আরও দফায় দফায় আলোচনা করবেন। তবে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে তার সরাসরি কোনো বৈঠকের সম্ভাবনা আপাতত নেই। কারণ ইরানের পক্ষ থেকে মার্কিন প্রস্তাবগুলোকে অতিরিক্ত দাবি হিসেবে দেখা হচ্ছে, আর যুক্তরাষ্ট্র ইরানের শর্তগুলোকে অগ্রহণযোগ্য বলে মনে করছে।


এদিকে দুই দেশের মধ্যে আলোচনায় এখনো কোনো অগ্রগতি না এলেও পাকিস্তান মধ্যস্থতার চেষ্টা অব্যাহত রেখেছে। ফলে কূটনৈতিক সমাধানের পথ এখনো খোলা রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এর আগে গত শুক্রবার রাতে একটি প্রতিনিধি দল নিয়ে ইসলামাবাদে পৌঁছান আব্বাস আরাগচি। পরদিন শনিবার বৈঠক শেষে তিনি দেশ ত্যাগ করেন। তার এই সফরের পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে আলোচনার সম্ভাবনা তৈরি হলেও তা বাস্তবায়িত হয়নি। পরে তিনি ওমানে যান।


উল্লেখ্য, পূর্ববর্তী সফরে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফসহ দেশটির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।


সূত্র: মেহের নিউজ, আলজাজিরা, গ্লোবাল টাইমস

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শান্তর পর লিটনের ফিফটি, ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ

শান্তর পর লিটনের ফিফটি, ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ