ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সশরীরে শিক্ষা কার্যক্রম শুরুর পরিকল্পনা নেই ইরানের ১০ মিলিমিটার বৃষ্টিতে চট্টগ্রাম সড়কে হাঁটুপানি, ভোগান্তিতে নগরবাসী এমবাপ্পের চোটে শঙ্কা, এল ক্লাসিকোতে খেলা অনিশ্চিত ইরানের নতুন প্রস্তাবে সন্তুষ্ট নন ট্রাম্প মার্কিন অবরোধ উপেক্ষা করে এবার হরমুজ পার হলো রাশিয়ার জাহাজ লিমন ও বৃষ্টি নিখোঁজ হওয়ার দিন কী ঘটেছিল, কী করেছিল খুনি হিশাম ১৭৩ দিন হরতালের সুযোগ কাউকে দেব না: প্রধানমন্ত্রী ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তার আশ্বাস পুতিনের গণমাধ্যমে অসত্য তথ্য, ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি তনুর ময়নাতদন্তের প্রতিবেদন বিতর্কে সেই চিকিৎসকের চাঞ্চল্যকর পোস্ট

কিস্তির টাকা দিতে না পারায় গৃহবধূকে মারধরের অভিযোগ এনজিওকর্মীদের বিরুদ্ধে

পটুয়াখালীর কলাপাড়ায় কিস্তির টাকা পরিশোধ করতে না পারায় এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধরের অভিযোগ উঠেছে একটি বেসরকারি এনজিও সংস্থার
  • আপলোড সময় : ২৬ এপ্রিল ২০২৬, দুপুর ৩:১৩ সময়
  • আপডেট সময় : ২৬ এপ্রিল ২০২৬, দুপুর ৩:১৩ সময়
কিস্তির টাকা দিতে না পারায় গৃহবধূকে মারধরের অভিযোগ এনজিওকর্মীদের বিরুদ্ধে

পটুয়াখালীর কলাপাড়ায় কিস্তির টাকা পরিশোধ করতে না পারায় এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধরের অভিযোগ উঠেছে একটি বেসরকারি এনজিও সংস্থার কর্মীদের বিরুদ্ধে। বর্তমানে তিনি কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে ধানখালী ইউনিয়নের গন্ডামারী গ্রামে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। ভুক্তভোগীর নাম খাইরুন বেগম (৩৫)।


ভুক্তভোগী জানান, গত বছরের ডিসেম্বরে একটি এনজিও থেকে ৪০ হাজার টাকা ঋণ নেন তার স্বামী। পরে কর্মসংস্থানের জন্য স্বামী বিদেশে গেলেও নানা সংকটের কারণে নিয়মিত টাকা পাঠাতে না পারায় কিস্তি পরিশোধ করা সম্ভব হয়নি। তার অভিযোগ, শনিবার দুপুরে ওই এনজিওর শাখা ম্যানেজারসহ কয়েকজন কর্মী কিস্তির টাকা আদায়ের জন্য তাদের বাড়িতে যান। টাকা দিতে না পারায় তারা তাকে চুল ধরে টানা-হেঁচড়া, কিল-ঘুষি ও পেটে লাথি মারেন। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন।


স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। পরে স্থানীয় এক জনপ্রতিনিধি তাকে হাসপাতালে নিয়ে যান। কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জানিয়েছেন, গৃহবধূর তলপেটে আঘাতের চিহ্ন রয়েছে। আলট্রাসনোগ্রামে দেখা গেছে, গর্ভের সন্তান আপাতত সুস্থ আছে, তবে ঝুঁকি এড়াতে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।


অন্যদিকে অভিযুক্ত এনজিও কর্মকর্তারা অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, কোনো ধরনের মারধরের ঘটনা ঘটেনি। তাদের বিরুদ্ধে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ আনা হচ্ছে বলে জানান তারা। এ বিষয়ে কলাপাড়া থানার পক্ষ থেকে জানানো হয়েছে, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শান্তর পর লিটনের ফিফটি, ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ

শান্তর পর লিটনের ফিফটি, ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ