ঢাকা | |
সংবাদ শিরোনাম :
নবম শ্রেণিতে ৯৭% নম্বর! ছেলেকে ৩ কোটি টাকার গাড়ি উপহার দিলেন বাবা! নির্বাচনের ফলাফল বানচালে এবার গুরুতর ইস্যু সামনে আনছে নেতানিয়াহুর দল সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান ২০২৮ সালের কারিকুলামে ‘শিখনফলভিত্তিক’ শিক্ষাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য সরকারের: ববি হাজ্জাজ রেস্টুরেন্টে খাবার আগে দেওয়া নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, মহাসড়ক অবরোধ গাজী নজরুল-আমির হামজারা জামায়াতে অভিশাপ রুপে নাযিল হয়েছে: রাশেদ খাঁন দক্ষিণ আফ্রিকা সফর থেকে ছিটকে গেলেন সাদমান এনজিওর সঙ্গে টিকতে সমবায়ের আমূল পরিবর্তন ও আইন পর্যালোচনা জরুরি: রাষ্ট্রপতি জনমনে আতঙ্ক তৈরি করতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি ৩৫ টাকা দরে ৩ লাখ মেট্রিক টন ধান কিনবে সরকার: খাদ্যমন্ত্রী

৮৭ ফ্লাইটে সৌদি পৌঁছেছেন ৩৪ হাজার ৯৪১ হজযাত্রী

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রোববার পর্যন্ত ৮৭টি ফ্লাইটে মোট ৩৪ হাজার ৯৪১ জন হজযাত্রী সৌদি আরবে
  • আপলোড সময় : ২৭ এপ্রিল ২০২৬, সকাল ৯:৫৩ সময়
  • আপডেট সময় : ২৭ এপ্রিল ২০২৬, সকাল ৯:৫৩ সময়
৮৭ ফ্লাইটে সৌদি পৌঁছেছেন ৩৪ হাজার ৯৪১ হজযাত্রী

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রোববার পর্যন্ত ৮৭টি ফ্লাইটে মোট ৩৪ হাজার ৯৪১ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইনসসহ দেশি-বিদেশি তিনটি এয়ারলাইন্স এসব যাত্রী পরিবহন করছে বলে জানিয়েছে আশকোনা হজ অফিস। তথ্য অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইনস-এর ৩৭টি ফ্লাইটে ১৫ হাজার ২৯৯ জন, সৌদিয়া এয়ারলাইনস-এর ৩২টি ফ্লাইটে ১৫ হাজার ৫০৭ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনস-এর ১৮টি ফ্লাইটে ৭ হাজার ১৩৫ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।


হজ পালনের উদ্দেশ্যে মক্কায় অবস্থানরত এক হাজি জানান, গরম আবহাওয়া থাকলেও ইবাদতে কোনো সমস্যা হচ্ছে না। নিয়মিত নামাজ আদায় ও ওমরাহ পালন করতে পারায় তিনি সন্তুষ্টি প্রকাশ করেন। খাবার ও চলাচলেও কোনো বড় অসুবিধা নেই বলে জানান তিনি। আশকোনা হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন জানান, এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের সুযোগ পাচ্ছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজে অংশ নেবেন।


তিনি আরও জানান, ১৮ এপ্রিল হজ ফ্লাইট শুরু হয়েছে এবং চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। হজ শেষে ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হয়ে ১ জুলাই পর্যন্ত চলবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী