ঢাকা | |
সংবাদ শিরোনাম :
রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, এরপর চীন ইঁদুরে তার কাটার জেরে ৪৮ ঘণ্টা অচল ঢাকার ট্রাফিক এআই ক্যামেরা পর্দা-নিকাব নিয়ে বক্তব্য এক্সপাঞ্জ: ডেপুটি স্পিকারের বিরুদ্ধে অভিযোগ এমপি মনিরুলের আর্জেন্টিনা সমর্থকের সঙ্গী ব্রাজিল ভক্ত হলে সম্পর্ক টিকিয়ে রাখবেন যেভাবে ২৩ জুন উপলক্ষে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর হাসিনা-সংশ্লিষ্টদের জব্দ করা ৪০ হাজার কোটি টাকার সম্পদের ৮০ শতাংশই দুদকের নিয়ন্ত্রণের বাইরে ‘নির্বাচনের আগে ইসলামী ব্যাংক থেকে আমার স্ত্রী ঋণ নিয়েছে ফ্ল্যাট কেনার জন্যে’ আল্লু অর্জুনকে দ্রুত আদালতে হাজিরার নির্দেশ মেসির সেই ট্যাকল নিয়ে রেফারির বিরুদ্ধে ফিফার কাছে অভিযোগ আলজেরিয়ার বিশ্ব জুড়ে স্বস্তি, আছে ভয়ও

মোমবাতির আলোতে এসএসসি পরীক্ষা দিলেন রংপুরের মিঠাপুকুরের শিক্ষার্থীরা

রংপুরের মিঠাপুকুর উপজেলা-এর একটি এসএসসি পরীক্ষাকেন্দ্রে বিদ্যুৎ না থাকায় মোমবাতির আলোয় পরীক্ষা দিতে হয়েছে শিক্ষার্থীদের। এ ঘটনায় পরীক্ষার্থী
  • আপলোড সময় : ২৭ এপ্রিল ২০২৬, সকাল ৯:৫৫ সময়
  • আপডেট সময় : ২৭ এপ্রিল ২০২৬, সকাল ৯:৫৫ সময়
মোমবাতির আলোতে এসএসসি পরীক্ষা দিলেন রংপুরের মিঠাপুকুরের শিক্ষার্থীরা

রংপুরের মিঠাপুকুর উপজেলা-এর একটি এসএসসি পরীক্ষাকেন্দ্রে বিদ্যুৎ না থাকায় মোমবাতির আলোয় পরীক্ষা দিতে হয়েছে শিক্ষার্থীদের। এ ঘটনায় পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। রোববার (২৬ এপ্রিল) উপজেলার পায়রাবন্দ বেগম রোকেয়া স্মৃতি গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এই ঘটনা ঘটে। ওইদিন ইংরেজি প্রথম পত্র পরীক্ষায় অংশ নেয় শতাধিক শিক্ষার্থী।


উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের তথ্য অনুযায়ী, কেন্দ্রের ১৭টি কক্ষে মোট ৮৫৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। তবে সকাল থেকেই বিদ্যুৎ না থাকায় পরীক্ষার্থীরা চরম দুর্ভোগে পড়ে। পরে বাধ্য হয়ে কেন্দ্র কর্তৃপক্ষ মোমবাতির আলোয় পরীক্ষা গ্রহণ করে। কেন্দ্র সচিব ও প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাহেদুল আলম জানান, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকার কথা থাকলেও বারবার বিদ্যুৎ অফিসে যোগাযোগ করেও সমাধান মেলেনি। পরে ঝড়বৃষ্টির কারণে পরিস্থিতি আরও জটিল হলে মোমবাতি জ্বালিয়ে পরীক্ষা নেওয়া হয়।


রংপুর পল্লি বিদ্যুৎ সমিতি-১-এর পক্ষ থেকে জানানো হয়েছে, বলদিপুকুর সাবস্টেশনের আওতাধীন গ্রিড লাইনের একটি অংশ পুড়ে যাওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। বিকল্প সংযোগের চেষ্টা চলছে। এদিকে মো. পারভেজ জানান, বিষয়টি আগে জানানো হয়নি। পরে খবর পেয়ে তিনি দ্রুত বিদ্যুৎ বিভাগের সঙ্গে যোগাযোগ করেন। ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে কেন্দ্রগুলোতে এলইডি লাইট, মোমবাতি ও চার্জার লাইট রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল

সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল