ঢাকা | |
সংবাদ শিরোনাম :
‘রাজনীতি শিখতে আমার বাসায় আসতে চান পাটওয়ারী’, দাবি মেঘনা আলমের অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের অভিনন্দন জানালেন মাশরাফি বাফুফের সঙ্গে কোচের পরিকল্পনা মিলছে না রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদের মনোনয়ন বৈধ গাইবান্ধায় দ্বিগুন দামে চারা কিনে ধান রোপন করছে ক্ষতিগ্রস্ত কৃষকেরা ‘এটাই বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় জয়’ ইরান যুদ্ধে ৪৫টি রিপার ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র, ক্ষতি ১.৩ বিলিয়ন ডলারের বেশি প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রীর হোটেল বলে পর্যটককে হুমকি, সী-গালের ম্যানেজার গ্রেপ্তার এমপিদের স্বাধীনভাবে ভোটের সুযোগ দিতে ৭০ অনুচ্ছেদ সংশোধন করতে হবে তিন ইরানি পাইলটকে আটকের অভিযোগ অস্বীকার কাতারের

আমি মোনাফেক বললাম না কাউকে, সংসদে প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন

জাতীয় সংসদে ‘মোনাফেক’ শব্দ ব্যবহার করা যাবে কি না—এ নিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু স্পিকারের
  • আপলোড সময় : ২৭ এপ্রিল ২০২৬, সকাল ৯:৫৭ সময়
  • আপডেট সময় : ২৭ এপ্রিল ২০২৬, সকাল ৯:৫৭ সময়
আমি মোনাফেক বললাম না কাউকে, সংসদে প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন

জাতীয় সংসদে ‘মোনাফেক’ শব্দ ব্যবহার করা যাবে কি না—এ নিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু স্পিকারের কাছে জানতে চাইলে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। স্পিকার স্পষ্টভাবে জানিয়ে দেন, সংসদে এ ধরনের শব্দ ব্যবহার করা যাবে না। রোববার (২৬ এপ্রিল) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে প্রতিমন্ত্রী এ প্রসঙ্গ তোলেন। স্পিকারের নিষেধাজ্ঞার পর তিনি বলেন, “ঠিক আছে, আমি কাউকে মোনাফেক বললাম না।”


তবে পরবর্তীতে বক্তব্যে তিনি ইঙ্গিতপূর্ণভাবে বিরোধী শিবিরের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করেন। তিনি বলেন, “জুলাই আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক বিষয় নিয়ে একপাক্ষিক দাবি করা হচ্ছে।” একইসঙ্গে অতীতের রাজনৈতিক আন্দোলন ও জেলখানার অভিজ্ঞতার কথাও তুলে ধরেন তিনি। প্রতিমন্ত্রী আরও অভিযোগ করেন, কিছু রাজনৈতিক বক্তব্যে দ্বৈত অবস্থান দেখা যাচ্ছে—সংসদে এক কথা, বাইরে আরেক কথা বলা হচ্ছে।


তিনি গণভোট ও রাজনৈতিক প্রতিনিধিত্ব নিয়েও মন্তব্য করেন, যা নিয়ে সংসদে আলোচনা আরও দীর্ঘ হয়। শেষ পর্যন্ত স্পিকারের সিদ্ধান্ত মেনে ‘মোনাফেক’ শব্দ ব্যবহার থেকে বিরত থাকেন প্রতিমন্ত্রী, তবে তাঁর বক্তব্য ঘিরে সংসদে রাজনৈতিক উত্তাপ লক্ষ্য করা যায়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাতে ঘুম আসছে না? একজোড়া মোজাই হতে পারে সহজ সমাধান

রাতে ঘুম আসছে না? একজোড়া মোজাই হতে পারে সহজ সমাধান