ঢাকা | |
সংবাদ শিরোনাম :
নবম শ্রেণিতে ৯৭% নম্বর! ছেলেকে ৩ কোটি টাকার গাড়ি উপহার দিলেন বাবা! নির্বাচনের ফলাফল বানচালে এবার গুরুতর ইস্যু সামনে আনছে নেতানিয়াহুর দল সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান ২০২৮ সালের কারিকুলামে ‘শিখনফলভিত্তিক’ শিক্ষাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য সরকারের: ববি হাজ্জাজ রেস্টুরেন্টে খাবার আগে দেওয়া নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, মহাসড়ক অবরোধ গাজী নজরুল-আমির হামজারা জামায়াতে অভিশাপ রুপে নাযিল হয়েছে: রাশেদ খাঁন দক্ষিণ আফ্রিকা সফর থেকে ছিটকে গেলেন সাদমান এনজিওর সঙ্গে টিকতে সমবায়ের আমূল পরিবর্তন ও আইন পর্যালোচনা জরুরি: রাষ্ট্রপতি জনমনে আতঙ্ক তৈরি করতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি ৩৫ টাকা দরে ৩ লাখ মেট্রিক টন ধান কিনবে সরকার: খাদ্যমন্ত্রী

রাউজানে ৪৩ ঘণ্টার ব্যবধানে ফের গুলি, যুবদলকর্মীর অবস্থা আশঙ্কাজনক

চট্টগ্রামের রাউজান-এ ৪৩ ঘণ্টার ব্যবধানে আবারও গুলির ঘটনা ঘটেছে। এবার অস্ত্রধারী দুর্বৃত্তদের গুলিতে এক যুবদল কর্মী গুরুতর আহত
  • আপলোড সময় : ২৭ এপ্রিল ২০২৬, সকাল ৯:৫৮ সময়
  • আপডেট সময় : ২৭ এপ্রিল ২০২৬, সকাল ৯:৫৮ সময়
রাউজানে ৪৩ ঘণ্টার ব্যবধানে ফের গুলি, যুবদলকর্মীর অবস্থা আশঙ্কাজনক

চট্টগ্রামের রাউজান-এ ৪৩ ঘণ্টার ব্যবধানে আবারও গুলির ঘটনা ঘটেছে। এবার অস্ত্রধারী দুর্বৃত্তদের গুলিতে এক যুবদল কর্মী গুরুতর আহত হয়েছেন। এলাকায় টানা সহিংস ঘটনায় জনমনে চরম আতঙ্ক বিরাজ করছে। রোববার (২৬ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কদলপুর ইউনিয়নের দক্ষিণ শমশের পাড়া এলাকার আশ্রয়ন প্রকল্প সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় নাছির উদ্দীন (৪৫)-কে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।


স্থানীয় সূত্রে জানা যায়, নাছির উদ্দীন একই এলাকার বাসিন্দা এবং স্থানীয়ভাবে যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তার শরীরের তলপেট ও পায়ে একাধিক গুলি লেগেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। এর আগে গত শুক্রবার রাতে রাউজান পৌরসভার আলিখিল গ্রামে কাউসারুজ্জামান নামের এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে নিহত হন। মাত্র ৪৩ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয় এই গুলির ঘটনায় এলাকায় আতঙ্ক আরও বেড়েছে।


রাউজান থানা পুলিশ জানিয়েছে, ঘটনার পরপরই তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত শুরু করেছে। তবে কী কারণে এ হামলা হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়দের ধারণা, এলাকায় আধিপত্য বিস্তার ও মাটির ব্যবসাকে কেন্দ্র করে এসব সহিংস ঘটনা ঘটতে পারে। তারা আরও জানান, ভয়ে অনেকেই প্রকাশ্যে কথা বলতে সাহস পাচ্ছেন না।


উল্লেখ্য, একই এলাকায় পূর্বেও একাধিক সহিংস ঘটনার অভিযোগ রয়েছে, যা স্থানীয় নিরাপত্তা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী