ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে ধোঁয়াশা ডাক্তার থেকে দূরে থাকতে প্রতিদিন এক কাপ ‘গ্রিন টি’ এক দশক পর ভারত থেকে আসতে যাওয়া নতুন রেল কোচে থাকছে যেসব সুবিধা খাগড়াছড়িতে পাঁচ বস্তা থেকে ২৪টি গুইসাপ উদ্ধার, নারী আটক কলম্বিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৬৫, আহত ৩৫০০ গ্যাস সংকট নিরসনের দাবিতে জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ চালকদের রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট ডারউইনে টাইগার পেস অ্যাটাকে নাজেহাল স্বাগতিক অস্ট্রেলিয়া, নেই ৮ উইকেট মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিব পদে আলোচনায় যারা কঙ্গোতে ইবোলা ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী রূপ নেওয়ার পথে: ডব্লিউএইচওকঙ্গোতে ইবোলা ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী রূপ নেওয়ার পথে: ডব্লিউএইচও

ভুয়া পরিচয়ে চক্ষু চিকিৎসা দিতেন আব্দুল মান্নান, গেলেন কারাগারে

রংপুরের পীরগাছা উপজেলা-এ ভুয়া পরিচয়ে চক্ষু চিকিৎসা দেওয়ার অভিযোগে আব্দুল মান্নান (৩৮) নামে এক ব্যক্তিকে এক লাখ টাকা
  • আপলোড সময় : ২৭ এপ্রিল ২০২৬, দুপুর ১০:১ সময়
  • আপডেট সময় : ২৭ এপ্রিল ২০২৬, দুপুর ১০:১ সময়
ভুয়া পরিচয়ে চক্ষু চিকিৎসা দিতেন আব্দুল মান্নান, গেলেন কারাগারে

রংপুরের পীরগাছা উপজেলা-এ ভুয়া পরিচয়ে চক্ষু চিকিৎসা দেওয়ার অভিযোগে আব্দুল মান্নান (৩৮) নামে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা এবং ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২৫ এপ্রিল) রাতে উপজেলার সাতদরগাহ দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে স্থানীয় অভিযোগের ভিত্তিতে দেবাশীষ বসাক-এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ রায় দেন।


জানা যায়, আব্দুল মান্নান কোনো স্বীকৃত চিকিৎসা ডিগ্রি বা সরকারি অনুমোদন ছাড়াই নিজেকে “রংপুর স্পেশালাইজড চক্ষু হাসপাতালের চিকিৎসক” পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে রোগীদের চিকিৎসা দিয়ে আসছিলেন।


অভিযানকালে পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এর মেডিকেল অফিসার ডা. মো. রাকিবুল ইসলাম উপস্থিত ছিলেন। তিনি বলেন, ভুয়া চিকিৎসকদের এ ধরনের কর্মকাণ্ড জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ এবং এটি গুরুতর প্রতারণা।


উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে অপচিকিৎসা রোধে ভবিষ্যতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অবৈধ তিন হাজার ভারতীয়কে ফেরত পাঠানো হচ্ছে

অবৈধ তিন হাজার ভারতীয়কে ফেরত পাঠানো হচ্ছে