ঢাকা | |
সংবাদ শিরোনাম :
রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, এরপর চীন ইঁদুরে তার কাটার জেরে ৪৮ ঘণ্টা অচল ঢাকার ট্রাফিক এআই ক্যামেরা পর্দা-নিকাব নিয়ে বক্তব্য এক্সপাঞ্জ: ডেপুটি স্পিকারের বিরুদ্ধে অভিযোগ এমপি মনিরুলের আর্জেন্টিনা সমর্থকের সঙ্গী ব্রাজিল ভক্ত হলে সম্পর্ক টিকিয়ে রাখবেন যেভাবে ২৩ জুন উপলক্ষে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর হাসিনা-সংশ্লিষ্টদের জব্দ করা ৪০ হাজার কোটি টাকার সম্পদের ৮০ শতাংশই দুদকের নিয়ন্ত্রণের বাইরে ‘নির্বাচনের আগে ইসলামী ব্যাংক থেকে আমার স্ত্রী ঋণ নিয়েছে ফ্ল্যাট কেনার জন্যে’ আল্লু অর্জুনকে দ্রুত আদালতে হাজিরার নির্দেশ মেসির সেই ট্যাকল নিয়ে রেফারির বিরুদ্ধে ফিফার কাছে অভিযোগ আলজেরিয়ার বিশ্ব জুড়ে স্বস্তি, আছে ভয়ও

জাতিসংঘে সক্রিয় কূটনীতি, জেনেভায় বাংলাদেশের ভিশন তুলে ধরছেন কূটনীতিকরা

জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের কূটনীতিকরা, বিশেষ করে জেনেভায় কর্মরত প্রতিনিধিরা, সক্রিয় বহুপক্ষীয় কূটনীতির মাধ্যমে নতুন সরকারের এজেন্ডা ও ভিশন
  • আপলোড সময় : ২৭ এপ্রিল ২০২৬, দুপুর ১০:৬ সময়
  • আপডেট সময় : ২৭ এপ্রিল ২০২৬, দুপুর ১০:৬ সময়
জাতিসংঘে সক্রিয় কূটনীতি, জেনেভায় বাংলাদেশের ভিশন তুলে ধরছেন কূটনীতিকরা

জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের কূটনীতিকরা, বিশেষ করে জেনেভায় কর্মরত প্রতিনিধিরা, সক্রিয় বহুপক্ষীয় কূটনীতির মাধ্যমে নতুন সরকারের এজেন্ডা ও ভিশন আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরছেন। জেনেভায় বাংলাদেশ মিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের কূটনীতিকরা জাতিসংঘের বিভিন্ন দপ্তর ও সংস্থায় শক্তিশালী ও গতিশীল উপস্থিতি তৈরি করেছেন। তারা প্রচলিত কূটনীতির বাইরে গিয়ে শান্তি, জলবায়ু পরিবর্তন ও টেকসই উন্নয়ন সংক্রান্ত বৈশ্বিক নীতিনির্ধারণেও সক্রিয় ভূমিকা রাখছেন।


বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘সক্রিয় কূটনীতি’ ধারার মাধ্যমে আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় হচ্ছে। এই উদ্যোগ বহুপক্ষীয় সহযোগিতা ও সমন্বিত নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। শনিবার আন্তর্জাতিক প্রতিনিধিদিবস উপলক্ষে দেওয়া বক্তব্যে বলা হয়, জাতিসংঘের সব সদস্য রাষ্ট্রের প্রতিনিধিরা সংলাপ, সহযোগিতা ও সমঝোতার মাধ্যমে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করছেন।


বাংলাদেশ মিশনের মতে, প্রতিনিধিরা মহামারি, জলবায়ু পরিবর্তন, উন্নয়ন ঘাটতি ও নিরাপত্তা ঝুঁকিসহ নানা বৈশ্বিক সংকট মোকাবিলায় সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন।এছাড়া জেনেভা, ভিয়েনা, নাইরোবি, রোম ও প্যারিসে অবস্থিত জাতিসংঘের বিভিন্ন কার্যালয়ে বাংলাদেশের প্রতিনিধিরা মানবাধিকার, উন্নয়ন ও শান্তিরক্ষায় ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল

সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল