ঢাকা | |
সংবাদ শিরোনাম :
রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, এরপর চীন ইঁদুরে তার কাটার জেরে ৪৮ ঘণ্টা অচল ঢাকার ট্রাফিক এআই ক্যামেরা পর্দা-নিকাব নিয়ে বক্তব্য এক্সপাঞ্জ: ডেপুটি স্পিকারের বিরুদ্ধে অভিযোগ এমপি মনিরুলের আর্জেন্টিনা সমর্থকের সঙ্গী ব্রাজিল ভক্ত হলে সম্পর্ক টিকিয়ে রাখবেন যেভাবে ২৩ জুন উপলক্ষে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর হাসিনা-সংশ্লিষ্টদের জব্দ করা ৪০ হাজার কোটি টাকার সম্পদের ৮০ শতাংশই দুদকের নিয়ন্ত্রণের বাইরে ‘নির্বাচনের আগে ইসলামী ব্যাংক থেকে আমার স্ত্রী ঋণ নিয়েছে ফ্ল্যাট কেনার জন্যে’ আল্লু অর্জুনকে দ্রুত আদালতে হাজিরার নির্দেশ মেসির সেই ট্যাকল নিয়ে রেফারির বিরুদ্ধে ফিফার কাছে অভিযোগ আলজেরিয়ার বিশ্ব জুড়ে স্বস্তি, আছে ভয়ও

জ্বালানি সংকট সমাধানে সংসদে বিশেষ কমিটি গঠন, মেয়াদ ৩০ দিন

মধ্যপ্রাচ্যে চলমান সংকটের প্রভাবে দেশে জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় জাতীয় সংসদে ১০ সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে।
  • আপলোড সময় : ২৭ এপ্রিল ২০২৬, দুপুর ১০:৭ সময়
  • আপডেট সময় : ২৭ এপ্রিল ২০২৬, দুপুর ১০:৭ সময়
জ্বালানি সংকট সমাধানে সংসদে বিশেষ কমিটি গঠন, মেয়াদ ৩০ দিন

মধ্যপ্রাচ্যে চলমান সংকটের প্রভাবে দেশে জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় জাতীয় সংসদে ১০ সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। কমিটির মেয়াদ নির্ধারণ করা হয়েছে ৩০ দিন। রোববার (২৬ এপ্রিল) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে এ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন চিফ হুইপ নুরুল ইসলাম।


তিনি বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে বৈশ্বিক জ্বালানি তেল বাজারে সংকট তৈরি হয়েছে, যার প্রভাব বাংলাদেশেও পড়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় করণীয় নির্ধারণে সরকারি ও বিরোধী দলের সদস্যদের সমন্বয়ে একটি কমন কমিটি গঠনে ঐকমত্য হয়েছে। চিফ হুইপ আরও জানান, সংসদ নেতা সরকারি দলের ৫ জন এবং বিরোধী দলের ৫ জন সদস্যের নাম প্রস্তাব করেন। কার্যপ্রণালী বিধির ২৬৬ বিধি অনুযায়ী সদস্যদের নাম সংসদে উপস্থাপন করা হয়।


কমিটির সভাপতি করা হয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে। কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতসহ বিভিন্ন সংসদীয় আসনের ৯ জন সংসদ সদস্য। কমিটির দায়িত্ব হবে বর্তমান জ্বালানি সংকট মোকাবিলায় করণীয় বিষয়ে পর্যালোচনা করে সংসদে সুপারিশসহ প্রতিবেদন প্রদান করা।


চিফ হুইপের প্রস্তাবের পর স্পিকার বিষয়টি ভোটে দিলে তা সর্বসম্মতিক্রমে পাস হয়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল

সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল