ঢাকা | |
সংবাদ শিরোনাম :
‘রাজনীতি শিখতে আমার বাসায় আসতে চান পাটওয়ারী’, দাবি মেঘনা আলমের অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের অভিনন্দন জানালেন মাশরাফি বাফুফের সঙ্গে কোচের পরিকল্পনা মিলছে না রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদের মনোনয়ন বৈধ গাইবান্ধায় দ্বিগুন দামে চারা কিনে ধান রোপন করছে ক্ষতিগ্রস্ত কৃষকেরা ‘এটাই বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় জয়’ ইরান যুদ্ধে ৪৫টি রিপার ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র, ক্ষতি ১.৩ বিলিয়ন ডলারের বেশি প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রীর হোটেল বলে পর্যটককে হুমকি, সী-গালের ম্যানেজার গ্রেপ্তার এমপিদের স্বাধীনভাবে ভোটের সুযোগ দিতে ৭০ অনুচ্ছেদ সংশোধন করতে হবে তিন ইরানি পাইলটকে আটকের অভিযোগ অস্বীকার কাতারের

চলন্ত বাসে চালক অজ্ঞান, স্কুলের শিশুরাই বাস থামিয়ে দিল জরুরি কল

যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে স্কুলশিক্ষার্থীদের তাৎক্ষণিক বুদ্ধিমত্তা ও সাহসিকতায় বড় ধরনের সড়ক দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। স্থানীয় সময় অনুযায়ী
  • আপলোড সময় : ২৭ এপ্রিল ২০২৬, দুপুর ১০:৮ সময়
  • আপডেট সময় : ২৭ এপ্রিল ২০২৬, দুপুর ১০:৮ সময়
চলন্ত বাসে চালক অজ্ঞান, স্কুলের শিশুরাই বাস থামিয়ে দিল জরুরি কল

যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে স্কুলশিক্ষার্থীদের তাৎক্ষণিক বুদ্ধিমত্তা ও সাহসিকতায় বড় ধরনের সড়ক দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। স্থানীয় সময় অনুযায়ী ঘটনাটি ঘটে কিন এলাকার একটি মহাসড়কে। হ্যানকক মিডল স্কুল থেকে ছেড়ে আসা একটি স্কুলবাসে চালক হঠাৎ অ্যাজমা অ্যাটাকে আক্রান্ত হয়ে অজ্ঞান হয়ে পড়েন। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দুলতে শুরু করে। এ সময় ১২ বছর বয়সী শিক্ষার্থী জ্যাকসন ক্যাসনেভ দ্রুত স্টিয়ারিং ধরে বাসটি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। আরেক শিক্ষার্থী ড্যারিয়াস ক্লার্ক ব্রেক চাপার চেষ্টা করে বাসের গতি কমিয়ে আনে। তাদের সমন্বিত প্রচেষ্টায় বাসটি নিরাপদ স্থানে থামানো সম্ভব হয়।


একই সময়ে ড্যারিয়াসের বোন ৯১১ নম্বরে ফোন করে জরুরি সহায়তা চান। অন্যদিকে ১৫ বছর বয়সী শিক্ষার্থী ডেস্টিনি কর্নেলিয়াস চালকের নেবুলাইজার ব্যবহার করে তাকে সাহায্য করার চেষ্টা করে এবং ম্যাকেনজি ফিঞ্চ চালকের মাথা ধরে রাখে ও স্কুল কর্তৃপক্ষকে জানায়। ঘটনার পর জরুরি সেবাকর্মীরা দ্রুত পৌঁছে চালককে চিকিৎসা দেন এবং তিনি পরে সুস্থ হয়ে ওঠেন।


গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, শিক্ষার্থীদের এই সাহসিকতার জন্য স্কুল কর্তৃপক্ষ তাদের সম্মাননা দিয়েছে। আবেগাপ্লুত চালক লিয়া টেইলর বলেন, “তারা আমার জীবন বাঁচিয়েছে—এটা আমি কখনো ভুলব না।”


সূত্র: গার্ডিয়ান

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাতে ঘুম আসছে না? একজোড়া মোজাই হতে পারে সহজ সমাধান

রাতে ঘুম আসছে না? একজোড়া মোজাই হতে পারে সহজ সমাধান