ঢাকা | |
সংবাদ শিরোনাম :
নবম শ্রেণিতে ৯৭% নম্বর! ছেলেকে ৩ কোটি টাকার গাড়ি উপহার দিলেন বাবা! নির্বাচনের ফলাফল বানচালে এবার গুরুতর ইস্যু সামনে আনছে নেতানিয়াহুর দল সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান ২০২৮ সালের কারিকুলামে ‘শিখনফলভিত্তিক’ শিক্ষাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য সরকারের: ববি হাজ্জাজ রেস্টুরেন্টে খাবার আগে দেওয়া নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, মহাসড়ক অবরোধ গাজী নজরুল-আমির হামজারা জামায়াতে অভিশাপ রুপে নাযিল হয়েছে: রাশেদ খাঁন দক্ষিণ আফ্রিকা সফর থেকে ছিটকে গেলেন সাদমান এনজিওর সঙ্গে টিকতে সমবায়ের আমূল পরিবর্তন ও আইন পর্যালোচনা জরুরি: রাষ্ট্রপতি জনমনে আতঙ্ক তৈরি করতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি ৩৫ টাকা দরে ৩ লাখ মেট্রিক টন ধান কিনবে সরকার: খাদ্যমন্ত্রী

১০৮ সহকারী পরিচালক নিয়োগ দিবে বাংলাদেশ ব্যাংক, চলছে আবেদন

সহকারী পরিচালক (সাধারণ) পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। এ পদে মোট ১০৮ জনকে নিয়োগ দেওয়া
  • আপলোড সময় : ২৭ এপ্রিল ২০২৬, দুপুর ১০:১২ সময়
  • আপডেট সময় : ২৭ এপ্রিল ২০২৬, দুপুর ১০:১২ সময়
১০৮ সহকারী পরিচালক নিয়োগ দিবে বাংলাদেশ ব্যাংক, চলছে আবেদন

সহকারী পরিচালক (সাধারণ) পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। এ পদে মোট ১০৮ জনকে নিয়োগ দেওয়া হবে। তবে প্রয়োজন অনুযায়ী পদসংখ্যা কম বা বেশি হতে পারে। আগ্রহী প্রার্থীরা গত ৩০ মার্চ থেকে অনলাইনে আবেদন করতে পারছেন।


যোগ্যতা ও শর্তাবলি—

আবেদনকারীদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) অথবা স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এছাড়া এসএসসি থেকে পরবর্তী পর্যায়ের পরীক্ষাগুলোর অন্তত দুটিতে প্রথম বিভাগ বা সমমানের জিপিএ থাকতে হবে। কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য নয়।


বয়সসীমা—

প্রার্থীর বয়স ২১ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। অর্থাৎ জন্মতারিখ হতে হবে ২ ডিসেম্বর ১৯৯৩ থেকে ২৮ এপ্রিল ২০০৫-এর মধ্যে।


বেতন ও গ্রেড—

জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী নবম গ্রেডে (২২,০০০-৫৩,০৬০ টাকা) বেতনসহ নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।


আবেদন প্রক্রিয়া ও ফি—

আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন ফি ২০০ টাকা।


আবেদনের সময়সীমা—

অনলাইনে আবেদন করা যাবে ২৭ এপ্রিল ২০২৬ পর্যন্ত।


নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য ও অন্যান্য শর্তাবলি বাংলাদেশ ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী