ঢাকা | |

মোবাইল গ্রাহকদের জন্য সুখবর: বাড়ছে কথা বলা ও ইন্টারনেটের গতি

অফিস কিংবা বাসাবাড়ির ভেতরে মোবাইল নেটওয়ার্ক দুর্বলতার সমস্যা দূর করতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন। সংস্থাটি
  • আপলোড সময় : ২৭ এপ্রিল ২০২৬, দুপুর ২:৫৯ সময়
  • আপডেট সময় : ২৭ এপ্রিল ২০২৬, দুপুর ২:৫৯ সময়
মোবাইল গ্রাহকদের জন্য সুখবর: বাড়ছে কথা বলা ও ইন্টারনেটের গতি

অফিস কিংবা বাসাবাড়ির ভেতরে মোবাইল নেটওয়ার্ক দুর্বলতার সমস্যা দূর করতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন। সংস্থাটি ‘ই-জিএসএম’ ব্যান্ডের তরঙ্গ বরাদ্দ দেওয়ার পরিকল্পনা করছে, যার ফলে ঘরের ভেতরে কথা বলতে গিয়ে সংযোগ বিচ্ছিন্ন হওয়া বা ধীরগতির ইন্টারনেটের সমস্যা অনেকটাই কমে আসবে বলে আশা করা হচ্ছে।


বর্তমানে দেশে প্রায় সাড়ে ১৮ কোটি মোবাইল সংযোগ থাকলেও বিশেষ করে ভবনের অভ্যন্তরে এবং প্রান্তিক অঞ্চলে নেটওয়ার্কের মান নিয়ে দীর্ঘদিন ধরে গ্রাহকদের অসন্তোষ রয়েছে। এই সমস্যা সমাধানে রবি এবং বাংলালিংক ইতোমধ্যে বিটিআরসির কাছে নির্দিষ্ট পরিমাণ তরঙ্গ বরাদ্দ চেয়ে আবেদন করেছে। বর্তমানে কমিশনের কাছে ৮.৪ মেগাহার্টজ তরঙ্গ মজুত রয়েছে, যেখান থেকে দুই অপারেটরই ৩.৪ মেগাহার্টজ করে ব্যবহারের আগ্রহ দেখিয়েছে।


তবে পার্শ্ববর্তী দেশের তরঙ্গ ব্যবহারের সঙ্গে কোনো ধরনের সংঘাত সৃষ্টি হয় কি না, তা যাচাই করতে নিয়ন্ত্রক সংস্থা এক মাসের জন্য পরীক্ষামূলক ব্যবহারের অনুমতি দিয়েছে। মোবাইল অপারেটরদের মতে, প্রয়োজনীয় যন্ত্রপাতি ইতোমধ্যে প্রস্তুত রয়েছে। ই-জিএসএম ব্যান্ড পুরোপুরি চালু হলে বিশেষ করে ঘনবসতিপূর্ণ এলাকা ও ভবনের ভেতরে নেটওয়ার্কের শক্তি উল্লেখযোগ্যভাবে বাড়বে।


সীমান্ত ও প্রত্যন্ত অঞ্চলে এর কার্যকারিতা পর্যবেক্ষণ শেষে চূড়ান্ত বরাদ্দের সিদ্ধান্ত নেবে বিটিআরসি। এতে গ্রাহকরা আরও নিরবচ্ছিন্নভাবে কথা বলা এবং দ্রুতগতির ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাবেন বলে আশা করা হচ্ছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
শান্তর পর লিটনের ফিফটি, ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ

শান্তর পর লিটনের ফিফটি, ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ