ঢাকা | |

গণমাধ্যমে অসত্য তথ্য, ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি

অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ভিভিআইপি মর্যাদা ও বিশেষ নিরাপত্তা (এসএসএফ) ব্যবস্থা নিয়ে সম্প্রতি ছড়িয়ে
  • আপলোড সময় : ২৮ এপ্রিল ২০২৬, দুপুর ১০:২৭ সময়
  • আপডেট সময় : ২৮ এপ্রিল ২০২৬, দুপুর ১০:২৭ সময়
গণমাধ্যমে অসত্য তথ্য, ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি

অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ভিভিআইপি মর্যাদা ও বিশেষ নিরাপত্তা (এসএসএফ) ব্যবস্থা নিয়ে সম্প্রতি ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর তথ্যের ব্যাখ্যা দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। সোমবার (২৭ এপ্রিল) সংশ্লিষ্ট প্রজ্ঞাপন ও সরকারি সূত্র বিশ্লেষণ করে জানানো হয়, ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বা নিরাপত্তা সুবিধা কমানো হয়নি, বরং পূর্বনির্ধারিত নিয়ম অনুযায়ী তিনি এক বছর পর্যন্ত বিশেষ নিরাপত্তা বাহিনীর (এসএসএফ) সুরক্ষা পাবেন।


সম্প্রতি কিছু সংবাদমাধ্যমে দাবি করা হয় যে, তার ভিভিআইপি মর্যাদা ছয় মাস কমিয়ে দেওয়া হয়েছে এবং আগামী ১০ আগস্টের পর তিনি এসএসএফ নিরাপত্তা হারাবেন। তবে সরকার বলছে, এই তথ্য সঠিক নয়। ২৩ এপ্রিল প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে (এস.আর.ও. নং ৮০-আইন/২০২৬) আগের ১০ ফেব্রুয়ারির প্রজ্ঞাপন (এস.আর.ও. নং ৪৬-আইন/২০২৬) বহাল রাখা হয়। ওই প্রজ্ঞাপনে ড. ইউনূসকে দায়িত্ব হস্তান্তরের পরবর্তী এক বছরের জন্য ভিভিআইপি মর্যাদা ও নিরাপত্তা দেওয়ার বিষয়টি উল্লেখ ছিল।


নতুন প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং প্রযোজ্য ক্ষেত্রে প্রধান উপদেষ্টাকে দায়িত্ব হস্তান্তর বা পদত্যাগের পর ছয় মাসের জন্য অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিভিআইপি) হিসেবে নিরাপত্তা দেওয়া হবে। তবে আগের আদেশ অনুযায়ী ড. ইউনূসের ক্ষেত্রে এক বছরের বিশেষ সুবিধা বহাল থাকবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সূত্র জানিয়েছে, নতুন প্রজ্ঞাপনটি ভবিষ্যতের রাষ্ট্র ও সরকার প্রধানদের নিরাপত্তা কাঠামোর পরিবর্তনের অংশ, যা ড. ইউনূসের বিদ্যমান সুবিধাকে প্রভাবিত করছে না।


আইন বিশেষজ্ঞদের মতে, যেহেতু প্রজ্ঞাপনে পূর্বের আদেশ “অক্ষুণ্ণ রাখা” হয়েছে, তাই ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা ও এসএসএফ নিরাপত্তা নিয়ে কোনো আইনি জটিলতা নেই। এদিকে ১০ আগস্টের পর নিরাপত্তা প্রত্যাহারের যে খবর বিভিন্ন মাধ্যমে প্রচারিত হয়েছিল, তা ভিত্তিহীন বলে সরকার স্পষ্ট করেছে। বর্তমান সিদ্ধান্ত অনুযায়ী আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত তিনি পূর্বনির্ধারিত প্রটোকল অনুযায়ী এসএসএফ নিরাপত্তা পাবেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
শান্তর পর লিটনের ফিফটি, ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ

শান্তর পর লিটনের ফিফটি, ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ