ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠালেই আইন অনুযায়ী গ্রেপ্তার করা হবে: শামা ওবায়েদ ‘আসতে হবে না, আপনাকে আমরা ধরে নিয়ে আসতে চাই’ অন্তর্বর্তী সরকারের চেয়েও বর্তমান সরকার দেশকে খারাপ দিকে নিয়ে যাচ্ছে জোর করে স্লোগান দেওয়ানোর চেষ্টা, বাঁধনের ওপর হামলার তীব্র নিন্দা-প্রতিবাদ: নাসীরুদ্দীন পাটওয়ারী বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত নোরা ফাতেহির বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা ইতালিতে বাঁধনের ওপর হামলার নিন্দা জানালেন ছাত্রদল সভাপতি জুলাই আন্দোলনে স্বামীর মৃত্যুর সাক্ষ্য দেওয়ায় মেয়েকে ধর্ষণ কয়েক দিনের মধ্যেই দেশে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: পরিকল্পনা উপদেষ্টা চক্রান্তকারীরা বারবার ধর্মীয় সম্প্রীতি ভাঙার চেষ্টা করেছে: রিজভী

পাবনায় ঢিলেঢালাভাবে চলছে বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল

বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে আজ বৃহস্পতিবার (২৩ নভেম্বর) পাবনায় জেলা বিএনপির ডাকে সকাল-সন্ধ্যা ঢিলেঢালাভাবে চলছে হরতাল।পাবনা জেলা বিএনপির
  • আপলোড সময় : ২৩ নভেম্বর ২০২৩, দুপুর ৪:২৮ সময়
  • আপডেট সময় : ২৩ নভেম্বর ২০২৩, দুপুর ৪:২৮ সময়
পাবনায় ঢিলেঢালাভাবে চলছে বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল ছবি : সংগৃহীত
বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে আজ বৃহস্পতিবার (২৩ নভেম্বর) পাবনায় জেলা বিএনপির ডাকে সকাল-সন্ধ্যা ঢিলেঢালাভাবে চলছে হরতাল।

পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকারসহ বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে এই হরতালের ডাক দেয়া হয়।

সকাল থেকে পাবনায় দূরপাল্লার বাস ছেড়ে যায়নি। শহর ও আশপাশে সহ আঞ্চলিক সড়ক গুলোতে ইজিবাইক, অটোরিকশা সহ ছোট যানবাহন চলাচল করছে। সকালের দিকে দোকানপাট খোলেনি। শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

সকাল আটটা পর্যন্ত হরতালের সমর্থনে বিএনপি নেতাকর্মীদের পিকেটিং বা বিক্ষোভ করতে দেখা যায়নি। কোথাও কোনও অপ্রীতিকর ঘটনার খবরও পাওয়া যায়নি।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী বলেন, কোনও ধরনের নাশকতা বা অপ্রীতিকর ঘটনা এড়াতে শহর ও আশপাশের গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এছাড়া টহল জোরদার করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো ঘটনার খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত ২১ নভেম্বর রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকা থেকে হাবিবুর রহমান হাবিবকে গ্রেপ্তার করা হয়। এছাড়া গত ৩০ অক্টোবর পাবনা জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকারকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের

এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের