ঢাকা | |
সংবাদ শিরোনাম :
নবম শ্রেণিতে ৯৭% নম্বর! ছেলেকে ৩ কোটি টাকার গাড়ি উপহার দিলেন বাবা! নির্বাচনের ফলাফল বানচালে এবার গুরুতর ইস্যু সামনে আনছে নেতানিয়াহুর দল সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান ২০২৮ সালের কারিকুলামে ‘শিখনফলভিত্তিক’ শিক্ষাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য সরকারের: ববি হাজ্জাজ রেস্টুরেন্টে খাবার আগে দেওয়া নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, মহাসড়ক অবরোধ গাজী নজরুল-আমির হামজারা জামায়াতে অভিশাপ রুপে নাযিল হয়েছে: রাশেদ খাঁন দক্ষিণ আফ্রিকা সফর থেকে ছিটকে গেলেন সাদমান এনজিওর সঙ্গে টিকতে সমবায়ের আমূল পরিবর্তন ও আইন পর্যালোচনা জরুরি: রাষ্ট্রপতি জনমনে আতঙ্ক তৈরি করতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি ৩৫ টাকা দরে ৩ লাখ মেট্রিক টন ধান কিনবে সরকার: খাদ্যমন্ত্রী

বর্তমানে দেশে ১ লাখ ৭০ হাজার মেট্রিক টন ডিজেল মজুত রয়েছে: ডা. জাহেদ উর রহমান

দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি
  • আপলোড সময় : ২৮ এপ্রিল ২০২৬, দুপুর ২:৪৭ সময়
  • আপডেট সময় : ২৮ এপ্রিল ২০২৬, দুপুর ২:৪৭ সময়
বর্তমানে দেশে ১ লাখ ৭০ হাজার মেট্রিক টন ডিজেল মজুত রয়েছে: ডা. জাহেদ উর রহমান

দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, বর্তমানে দেশে প্রায় ১ লাখ ৭০ হাজার মেট্রিক টন ডিজেল মজুত রয়েছে এবং আগামী ৩০ এপ্রিলের মধ্যে আরও ১ লাখ ৮০ হাজার মেট্রিক টন ডিজেল দেশে পৌঁছাবে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সচিবালয়ে সরকারি বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য জানান। তার মতে, জ্বালানি সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং দেশের কোথাও তেলের পাম্পে দীর্ঘ লাইন দেখা যাচ্ছে না। বর্তমান পরিস্থিতিতে জ্বালানি সংকটের কোনো আশঙ্কা নেই বলেও তিনি নিশ্চিত করেন।


গণমাধ্যমের ভূমিকা নিয়ে তিনি বলেন, সরকার যৌক্তিক সমালোচনাকে স্বাগত জানায়। তবে কোনো ধরনের ভুল তথ্য বা অপতথ্য প্রচার বরদাশত করা হবে না। দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সঠিক তথ্য উপস্থাপনের ওপর গুরুত্বারোপ করেন তিনি। দেশে জঙ্গি তৎপরতা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ডা. জাহেদ উর রহমান জানান, কিছু ঝুঁকি থাকলেও পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায়নি যে সাধারণ মানুষকে আতঙ্কিত হতে হবে। তিনি বলেন, অতীতে যেমন বিষয়টি অতিরঞ্জিত করা হয়েছে, তেমনি একেবারে অস্বীকার করাও বাস্তবসম্মত নয়।


এদিকে সীমান্ত হত্যা প্রসঙ্গে তিনি জানান, সাম্প্রতিক সময়ে এ ধরনের ঘটনা প্রায় ৭৫ শতাংশ কমেছে। ভবিষ্যতে এটিকে পুরোপুরি শূন্যে নামিয়ে আনতে প্রতিবেশী দেশের সঙ্গে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করা হচ্ছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী