ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আল্লু অর্জুনকে দ্রুত আদালতে হাজিরার নির্দেশ মেসির সেই ট্যাকল নিয়ে রেফারির বিরুদ্ধে ফিফার কাছে অভিযোগ আলজেরিয়ার বিশ্ব জুড়ে স্বস্তি, আছে ভয়ও সব মন্ত্রণালয়ে তিনি আজান দেন একামতও দেন, মাঝেমধ্যে সংসদে ফতোয়াও দেন অস্ট্রেলিয়াকে হারিয়ে নকআউট নিশ্চিত করলো যুক্তরাষ্ট্র বিশ্বকাপে জার্মানির সঙ্গে ব্রাজিলের কখন এবং কীভাবে দেখা হতে পারে! অবৈধ ইসরায়েলি বসতির সঙ্গে বাণিজ্য নিষিদ্ধ করতে নতুন আইনের উদ্যোগ নরওয়ের এবারের বিশ্বকাপের দ্রুততম গোল, এগিয়ে থেকে বিরতিতে মরক্কো তদন্ত পর্যায়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দির কপি পাবে কি আসামিপক্ষ? হাইতির বিপক্ষে ব্রাজিলের একাদশে দুই পরিবর্তন

ময়মনসিংহে তিন ঘণ্টায় ৪০ মিলিমিটার বৃষ্টিপাত

টানা ভারী বৃষ্টিতে আবারও পানিতে ডুবেছে ময়মনসিংহ শহরের বিভিন্ন এলাকা। মাত্র তিন ঘণ্টার মুষলধারে বৃষ্টিপাতে সৃষ্টি হয়েছে ব্যাপক
  • আপলোড সময় : ২৮ এপ্রিল ২০২৬, দুপুর ৩:১ সময়
  • আপডেট সময় : ২৮ এপ্রিল ২০২৬, দুপুর ৩:১ সময়
ময়মনসিংহে তিন ঘণ্টায় ৪০ মিলিমিটার বৃষ্টিপাত

টানা ভারী বৃষ্টিতে আবারও পানিতে ডুবেছে ময়মনসিংহ শহরের বিভিন্ন এলাকা। মাত্র তিন ঘণ্টার মুষলধারে বৃষ্টিপাতে সৃষ্টি হয়েছে ব্যাপক জলাবদ্ধতা, জনজীবনে দেখা দিয়েছে চরম দুর্ভোগ। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৬টা থেকে বৃষ্টি শুরু হয়ে ৯টা পর্যন্ত একটানা ভারী বৃষ্টিপাত হয়। এই সময়ে মোট ৪০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস।


আনোয়ার হোসেন, ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ইনচার্জ জানান, সকাল ৬টা থেকে মুষলধারে বৃষ্টি শুরু হয় এবং ৯টা পর্যন্ত তা অব্যাহত থাকে। পরে বৃষ্টির তীব্রতা কমে টিপটিপ বৃষ্টিতে রূপ নেয়। বৃষ্টির কারণে শহরের নিচু এলাকাগুলোতে পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে সাধারণ মানুষকে চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে।


এদিকে টানা কয়েকদিনের বৃষ্টিতে বোরো ধান চাষিরা পড়েছেন চরম বিপাকে। অনেক কৃষক পাকা ধান ঘরে তুলতে না পারায় ক্ষতির আশঙ্কা করছেন। অন্যদিকে ভারী বৃষ্টির কারণে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতি কমে গেছে। অনেকেই সকালে বিদ্যালয় ও কলেজে যেতে পারেনি।


স্থানীয়রা বলছেন, বৃষ্টি অব্যাহত থাকলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে এবং শহরের জলাবদ্ধতা দীর্ঘস্থায়ী রূপ নিতে পারে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল

সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল