ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শেখ হাসিনা-আজিজ-বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বিএনপিকে যারা ফ্যাসিবাদের দল বলে, তাদের জ্ঞানের অভাব রয়েছে: মির্জা ফখরুল বর্তমান সরকারের সময়ে সাংবাদিকরা চাপমুক্ত পরিবেশে কাজ করছেন গভীর নিম্নচাপের প্রভাবে উত্তাল সাগর, ৩ নম্বর সতর্ক সংকেত বহাল সড়কের পাশে দাঁড়িয়ে থাকা পথচারীদের ওপর উঠে গেল বেপরোয়া ট্রাক, নিহত ২ সিএনজি ফিলিং স্টেশন ৩০ জুলাই বন্ধের কর্মসূচি প্রত্যাহার কর্নেল (অব.) অলি অতীতে আসন ভাগাভাগি নিয়ে বিএনপির সঙ্গে মতবিরোধে জড়িয়েছিলেন: রাশেদ খান রাশিয়ার মাউন্ট এলব্রাসে প্রবল ঝড়ে আটকে ৫ পর্বতারোহীর মৃত্যু দেশে যাত্রা শুরু করল বিদ্যুৎ সাশ্রয়ী বাতির প্রতিষ্ঠান ‘হেইগা’ ট্রাম্পদের হেলিকপ্টারে মাঠের ক্ষতি, ক্যাম্প বাতিল ব্রাইটনের

জগন্নাথপুরে আন্তঃজেলা প্রতারক চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

বন্ধুত্বের ফাঁদে ফেলে প্রতারণার মাধ্যমে লক্ষাধিক টাকা হাতিয়ে নেয়া আন্তঃজেলা প্রতারক চক্রকে গ্রেপ্তার করেছে জগন্নাথপুর থানা পুলিশ।বুধবার (২২
  • আপলোড সময় : ২৩ নভেম্বর ২০২৩, বিকাল ৫:২ সময়
  • আপডেট সময় : ২৩ নভেম্বর ২০২৩, বিকাল ৫:২ সময়
জগন্নাথপুরে আন্তঃজেলা প্রতারক চক্রের ৫ সদস্য গ্রেপ্তার ছবি : সংগৃহীত
বন্ধুত্বের ফাঁদে ফেলে প্রতারণার মাধ্যমে লক্ষাধিক টাকা হাতিয়ে নেয়া আন্তঃজেলা প্রতারক চক্রকে গ্রেপ্তার করেছে জগন্নাথপুর থানা পুলিশ।

বুধবার (২২ নভেম্বর) দিনে ও রাতে জগন্নাথপুর ও কোম্পানিগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে নারী সহ প্রতারক চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ। 

তথ্য সূত্রে জানা যায়, সিলেটের ব্যবসায়ী জাহিদুল ইসলাম (৪৯) এর কাছে অজ্ঞাত মোবাইল ফোন নম্বর থেকে কল আসলে কথাবার্তার মাধ্যমে সম্পর্ক তৈরি করে একটি সংঘবদ্ধ অপরাধী চক্র। এক পর্যায়ে তারা কম দামে ডলার বিক্রির প্রলোভন দেখিয়ে কৌশলে চেতনা নাশক খাইয়ে বাইরে ডলার আর ভেতরে সাদা কাগজের বান্ডেল বুঝিয়ে দিয়ে সাড়ে সাত লক্ষ টাকা হাতিয়ে নেয়। 

পরে ঐ ব্যবসায়ী বাদী হয়ে জগন্নাথপুর থানায় অজ্ঞাতনামা ৫/৬ জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে অজ্ঞাতনামা ৫/৬ জন আসামীর বিরুদ্ধে জগন্নাথপুর থানার মামলা নং-০৬। ৪০৬/৪২০/৩২৮/৫০৬/৩৪ ধারায় পেনাল কোড রুজু হয়।

জগন্নাথপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার সুভাশীষ ধর এবং জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমানের সুস্পষ্ট নির্দেশনায় ও সহযোগিতায় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জিন্নাতুল ইসলাম তালুকদারের নেতৃত্বে জগন্নাথপুর ও কোম্পানীগঞ্জ থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে পাঁচজন আসামিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার কেশবপুর গ্রামের মৃত ময়না মিয়ার ছেলে রাজু মিয়া (৫০), নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার ফেরীরচর গ্রামের মৃত রহিম উদ্দিনের ছেলে আবুল মিয়া (৫০), সুনামগঞ্জের জেলার জগন্নাথপুর উপজেলার ইসহাকপুর গ্রামের মুহিত মিয়ার স্ত্রী সমলা বেগম (৪০), কিশোরগঞ্জ জেলার মিঠামইন থানার ডোহাজোড়া গ্রামের বাঙ্কার মিয়ার স্ত্রী আনারকলি (৩০), জগন্নাথপুর উপজেলার হবিবনগরের মৃত আমির উদ্দিনের স্ত্রী নেছাফুল বেগম (৬০)।

সুনামগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের নিকট হতে মোবাইল ফোন, নগদ অর্থ সহ মামলার বেশ কিছু আলামত উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নভেম্বরেই মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা ও স্পেন

নভেম্বরেই মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা ও স্পেন