ঢাকা | |
সংবাদ শিরোনাম :
এসএসসিতে ২ বিষয়ে ফেল করলেও ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষা: শিক্ষামন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার কোনো সম্ভাবনা নেই: উপদেষ্টা জাহেদ নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা: আসিফ নজরুল বললেন, ‘কী করুণ আত্মসন্তুষ্টি!’ ড. ইউনূসকে হেনস্তা আওয়ামী লীগের সন্ত্রাসনির্ভর রাজনীতির ‘চরিত্র’ উন্মোচিত করেছে চুয়েটে টানা অবরোধ: নিজ কার্যালয়েই অবরুদ্ধ ভিসি, অসুস্থ হয়ে হাসপাতালে ২ শিক্ষক বার্লিন সফর বাতিল ড. ইউনূসের ওয়েবসাইট থেকে সরানো হলো তার নাম অবিবাহিতদের রাগিয়ে দেয় যেসব কথা দুর্যোগ সহনশীল দেশ গড়তে প্রতিটি পরিবারের সচেতনতা জরুরি: রাষ্ট্রপতি ইরানে সম্ভবত অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প চকবাজারে ফের আগুনের আশঙ্কায় পানি দেয়া অব্যাহত: ফায়ার সার্ভিস

হঠাৎ রমনা থানায় স্বরাষ্ট্রমন্ত্রী, ১০ মিনিটে যা যা হলো

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা মডেল থানায় পূর্বঘোষণা ছাড়াই আকস্মিকভাবে পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার (২ মে)
  • আপলোড সময় : ২ মে ২০২৬, দুপুর ৩:২৪ সময়
  • আপডেট সময় : ২ মে ২০২৬, দুপুর ৩:২৪ সময়
হঠাৎ রমনা থানায় স্বরাষ্ট্রমন্ত্রী, ১০ মিনিটে যা যা হলো

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা মডেল থানায় পূর্বঘোষণা ছাড়াই আকস্মিকভাবে পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার (২ মে) সকালে এই পরিদর্শনে গিয়ে তিনি থানার বিভিন্ন কার্যক্রম, পরিবেশ ও সেবার মান সরেজমিনে পর্যবেক্ষণ করেন। ]পরিদর্শনকালে তিনি সারাদেশের সব থানাকে দালালমুক্ত করার নির্দেশ দেন এবং পুলিশি সেবায় স্বচ্ছতা নিশ্চিত করার ওপর জোর দেন বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান। মন্ত্রণালয় থেকে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, স্বরাষ্ট্রমন্ত্রী হঠাৎ করেই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কক্ষে প্রবেশ করেন। এ সময় কক্ষে কয়েকজন ব্যক্তি উপস্থিত ছিলেন, যাদের মধ্যে অন্য থানার দুজন পুলিশ সদস্যও ছিলেন। তিনি সেখানে উপস্থিত ব্যক্তিদের পরিচয় এবং থানায় আসার কারণ সম্পর্কে জানতে চান।


পরবর্তীতে স্বরাষ্ট্রমন্ত্রী ডিউটি অফিসারের কক্ষ, হাজতখানা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থান ঘুরে দেখেন। তিনি হাজতখানার পরিবেশ, ধারণক্ষমতা ও ব্যবহারযোগ্যতা সম্পর্কে বিস্তারিত খোঁজ নেন। হাজতে থাকা একজন ব্যক্তির খাবারের মানও তিনি সরাসরি পর্যবেক্ষণ করেন। পাশাপাশি ওয়াশরুম, ফ্যানসহ অন্যান্য মৌলিক সুবিধা আছে কি না, তা নিয়েও খোঁজখবর নেন। থানার পুলিশ সদস্যদের আবাসিক মেসও ঘুরে দেখেন তিনি। প্রায় ১০ থেকে ১১ মিনিটের এই আকস্মিক পরিদর্শনে তিনি থানার ওসি ও ডিউটি অফিসারের সঙ্গে কথা বলেন এবং মাঠপর্যায়ের সমস্যাগুলো মনোযোগ দিয়ে শোনেন। এ সময় তিনি সতর্ক করে বলেন, কোনো রাজনৈতিক দল বা প্রভাবশালী গোষ্ঠীর নাম ব্যবহার করে কেউ থানায় সুবিধা নিলে তার দায়ভার সংশ্লিষ্ট কর্মকর্তাকে নিতে হবে।


তিনি পুলিশ সদস্যদের সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে জনগণকে সেবা দেওয়ার নির্দেশ দেন এবং স্পষ্টভাবে জানান, দায়িত্বে অবহেলা বা দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার