ঢাকা | |
সংবাদ শিরোনাম :
এসএসসিতে ২ বিষয়ে ফেল করলেও ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষা: শিক্ষামন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার কোনো সম্ভাবনা নেই: উপদেষ্টা জাহেদ নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা: আসিফ নজরুল বললেন, ‘কী করুণ আত্মসন্তুষ্টি!’ ড. ইউনূসকে হেনস্তা আওয়ামী লীগের সন্ত্রাসনির্ভর রাজনীতির ‘চরিত্র’ উন্মোচিত করেছে চুয়েটে টানা অবরোধ: নিজ কার্যালয়েই অবরুদ্ধ ভিসি, অসুস্থ হয়ে হাসপাতালে ২ শিক্ষক বার্লিন সফর বাতিল ড. ইউনূসের ওয়েবসাইট থেকে সরানো হলো তার নাম অবিবাহিতদের রাগিয়ে দেয় যেসব কথা দুর্যোগ সহনশীল দেশ গড়তে প্রতিটি পরিবারের সচেতনতা জরুরি: রাষ্ট্রপতি ইরানে সম্ভবত অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প চকবাজারে ফের আগুনের আশঙ্কায় পানি দেয়া অব্যাহত: ফায়ার সার্ভিস

ঈদুল আজহায় বাসে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না: মালিক সমিতি

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখী যাত্রীদের স্বস্তিতে যাতায়াত নিশ্চিত করতে বাসভাড়া নিয়ে কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন
  • আপলোড সময় : ৩ মে ২০২৬, দুপুর ১০:১৪ সময়
  • আপডেট সময় : ৩ মে ২০২৬, দুপুর ১০:১৪ সময়
ঈদুল আজহায় বাসে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না: মালিক সমিতি

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখী যাত্রীদের স্বস্তিতে যাতায়াত নিশ্চিত করতে বাসভাড়া নিয়ে কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। সংগঠনটি জানিয়েছে, সরকার নির্ধারিত ভাড়ার বাইরে কোনোভাবেই অতিরিক্ত টাকা আদায় করা যাবে না। শনিবার (২ মে) রাজধানীর পরীবাগে সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত কার্যকরী পরিষদের প্রথম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। দেশের সব জেলা ও ইউনিট পর্যায়ে এই নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়নের সিদ্ধান্ত হয়েছে।


সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি কফিল উদ্দিন আহম্মেদ এবং পরিচালনা করেন মহাসচিব মো. সাইফুল আলম। সভায় তিনটি প্রধান সিদ্ধান্ত নেওয়া হয়—

১. ট্রাক, কাভার্ডভ্যান ও ট্যাংকলরির সুশৃঙ্খল চলাচল নিশ্চিত করতে একটি সাব-কমিটি গঠন করা হবে। এই কমিটি যানজট ও দুর্ঘটনা কমাতে প্রয়োজনীয় সুপারিশ দেবে।

২. গণপরিবহন ও পণ্যবাহী যানবাহনে প্রিজাম্পটিভ আয়কর (এআইটি) দ্বিগুণ করায় মালিকদের আর্থিক চাপ বেড়েছে বলে দাবি করা হয়। পাশাপাশি টায়ার-টিউবসহ যন্ত্রাংশের মূল্য বৃদ্ধির বিষয়েও উদ্বেগ জানানো হয়। আয়কর কমানো ও শুল্ক হ্রাসের দাবি জানিয়ে সরকারের সঙ্গে আলোচনার জন্য শীর্ষ নেতাদের দায়িত্ব দেওয়া হয়েছে।

৩. সংগঠনকে আরও শক্তিশালী করতে সব বৈধ পরিবহন সংগঠনকে এর আওতায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিভাগীয় পর্যায়ে সভার মাধ্যমে স্থানীয় সমস্যাগুলো সমাধানের উদ্যোগও নেওয়া হবে।


সভায় সমিতির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন এবং ঈদ মৌসুমে যাত্রীসেবার মান বজায় রাখতে সবাইকে কঠোরভাবে নির্দেশনা মেনে চলার আহ্বান জানান।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার