ঢাকা | |
সংবাদ শিরোনাম :
‘রাজনীতি শিখতে আমার বাসায় আসতে চান পাটওয়ারী’, দাবি মেঘনা আলমের অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের অভিনন্দন জানালেন মাশরাফি বাফুফের সঙ্গে কোচের পরিকল্পনা মিলছে না রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদের মনোনয়ন বৈধ গাইবান্ধায় দ্বিগুন দামে চারা কিনে ধান রোপন করছে ক্ষতিগ্রস্ত কৃষকেরা ‘এটাই বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় জয়’ ইরান যুদ্ধে ৪৫টি রিপার ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র, ক্ষতি ১.৩ বিলিয়ন ডলারের বেশি প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রীর হোটেল বলে পর্যটককে হুমকি, সী-গালের ম্যানেজার গ্রেপ্তার এমপিদের স্বাধীনভাবে ভোটের সুযোগ দিতে ৭০ অনুচ্ছেদ সংশোধন করতে হবে তিন ইরানি পাইলটকে আটকের অভিযোগ অস্বীকার কাতারের

উপবৃত্তি পাওয়া শিক্ষার্থীদের নিয়ে সরকারের নতুন নির্দেশনা

৬ষ্ঠ ও একাদশ শ্রেণির উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ ও প্রেরণ নিয়ে নতুন নির্দেশনা জারি করেছে সরকার। যেসব শিক্ষার্থীর
  • আপলোড সময় : ৪ মে ২০২৬, সকাল ৯:৪৪ সময়
  • আপডেট সময় : ৪ মে ২০২৬, সকাল ৯:৪৪ সময়
উপবৃত্তি পাওয়া শিক্ষার্থীদের নিয়ে সরকারের নতুন নির্দেশনা

৬ষ্ঠ ও একাদশ শ্রেণির উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ ও প্রেরণ নিয়ে নতুন নির্দেশনা জারি করেছে সরকার। যেসব শিক্ষার্থীর বাবা-মায়ের মৃত্যু কিংবা বিবাহ বিচ্ছেদের কারণে অভিভাবকের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর সফটওয়্যারে যুক্ত করা যাচ্ছে না, তাদের আলাদা করে শনাক্ত করে তথ্য পাঠাতে বলা হয়েছে। রোববার (৩ মে) প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে পাঠানো এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়, সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় এইচএসপি-এমআইএস সফটওয়্যারে শিক্ষার্থীদের তথ্য এন্ট্রির কাজ চলছে।


চিঠিতে আরও বলা হয়েছে, যেসব শিক্ষার্থীর ক্ষেত্রে বাবা-মায়ের একজন বা উভয়ই জীবিত নেই, অথবা বিবাহ বিচ্ছেদের কারণে অভিভাবকের এনআইডি যুক্ত করা সম্ভব হচ্ছে না—তাদের তথ্য আলাদা ছকে সংগ্রহ করতে হবে। এই তথ্য উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিকভাবে পাঠাতে বলা হয়েছে। প্রতিবেদনে শ্রেণি, প্রতিষ্ঠানের নাম, শিক্ষার্থীর সংখ্যা, এনআইডি না থাকা শিক্ষার্থীর সংখ্যা এবং সংশ্লিষ্ট উপজেলার তথ্যসহ ইআইআইএন নম্বর উল্লেখ করতে হবে।


নির্দেশনায় আরও বলা হয়, সব তথ্য আগামী ৭ মের মধ্যে পাঠানো বাধ্যতামূলক এবং বিষয়টি ‘অতি জরুরি’ হিসেবে বিবেচনা করতে হবে। শিক্ষা সহায়তা ট্রাস্ট জানিয়েছে, উপবৃত্তি কার্যক্রম আরও সুষ্ঠু ও সঠিকভাবে বাস্তবায়নের জন্য এই তথ্য হালনাগাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাতে ঘুম আসছে না? একজোড়া মোজাই হতে পারে সহজ সমাধান

রাতে ঘুম আসছে না? একজোড়া মোজাই হতে পারে সহজ সমাধান