ঢাকা | |
সংবাদ শিরোনাম :
‘রাজনীতি শিখতে আমার বাসায় আসতে চান পাটওয়ারী’, দাবি মেঘনা আলমের অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের অভিনন্দন জানালেন মাশরাফি বাফুফের সঙ্গে কোচের পরিকল্পনা মিলছে না রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদের মনোনয়ন বৈধ গাইবান্ধায় দ্বিগুন দামে চারা কিনে ধান রোপন করছে ক্ষতিগ্রস্ত কৃষকেরা ‘এটাই বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় জয়’ ইরান যুদ্ধে ৪৫টি রিপার ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র, ক্ষতি ১.৩ বিলিয়ন ডলারের বেশি প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রীর হোটেল বলে পর্যটককে হুমকি, সী-গালের ম্যানেজার গ্রেপ্তার এমপিদের স্বাধীনভাবে ভোটের সুযোগ দিতে ৭০ অনুচ্ছেদ সংশোধন করতে হবে তিন ইরানি পাইলটকে আটকের অভিযোগ অস্বীকার কাতারের

২০৮ প্রবাসী জুলাইযোদ্ধাকে ২৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে রুল

জুলাই আন্দোলনে ভূমিকা রাখার কারণে বিদেশে নির্যাতনের শিকার হয়ে দেশে ফেরা ২০৮ জন প্রবাসী জুলাইযোদ্ধাকে প্রত্যেককে ২৫ লাখ
  • আপলোড সময় : ৪ মে ২০২৬, দুপুর ৩:১৫ সময়
  • আপডেট সময় : ৪ মে ২০২৬, দুপুর ৩:১৫ সময়
২০৮ প্রবাসী জুলাইযোদ্ধাকে ২৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে রুল

জুলাই আন্দোলনে ভূমিকা রাখার কারণে বিদেশে নির্যাতনের শিকার হয়ে দেশে ফেরা ২০৮ জন প্রবাসী জুলাইযোদ্ধাকে প্রত্যেককে ২৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না—তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সোমবার (৪ মে) বিচারপতি ফাতেমা নজীব–এর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। রুলে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের নির্দিষ্ট সময়ের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।


আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এইচ এম সানজিদ সিদ্দিকী। শুনানি শেষে তিনি জানান, ২০৮ জন প্রবাসীর মধ্যে ৫৭ জন শ্রমিক রয়েছেন, যারা জুলাই আন্দোলনের সময় সংযুক্ত আরব আমিরাত–এ সাজাপ্রাপ্ত হন। তিনি আরও বলেন, এই ৫৭ জনসহ মোট ২০৮ জনকে ইতোমধ্যে সরকার ‘জুলাইযোদ্ধা’ হিসেবে স্বীকৃতি দিয়েছে।


এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য আদালত অপেক্ষা করবে বলে জানা গেছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাতে ঘুম আসছে না? একজোড়া মোজাই হতে পারে সহজ সমাধান

রাতে ঘুম আসছে না? একজোড়া মোজাই হতে পারে সহজ সমাধান