ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বিশ্ব শিক্ষক দিবসে শতাধিক গুণী শিক্ষককে প্রধানমন্ত্রীর সম্মাননা সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী ‘প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ ছাড়া ভোটে অংশ নেওয়া অর্থহীন’ ওয়াইডে ছক্কা দিয়ে আলোচনায় যুক্তরাষ্ট্রের ক্রিকেটার দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট: প্রধানমন্ত্রী ফুটপাতে পুনরায় দোকানপাট গড়ে তোলা হলে কঠোর আইনি ব্যবস্থা ইসরায়েলের হামলায় গাজার ৮০ শতাংশের বেশি ভবন ক্ষতিগ্রস্ত কোচ জেসুসের কড়া সমালোচনা করলেন রোনালদোর স্ত্রী সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাবিতে মানববন্ধন

এসএসসির খাতা নিতে ডাকলেও আসেননি কয়েকশ পরীক্ষক, কড়া হুঁশিয়ারি দিল বোর্ড

চলতি বছরের এসএসসি পরীক্ষার বাংলা প্রথম পত্রের উত্তরপত্র মূল্যায়ন কার্যক্রমে নির্ধারিত দিনে শত শত পরীক্ষক অনুপস্থিত থাকায় উদ্বেগ
  • আপলোড সময় : ৫ মে ২০২৬, দুপুর ১০:০ সময়
  • আপডেট সময় : ৫ মে ২০২৬, দুপুর ১০:০ সময়
এসএসসির খাতা নিতে ডাকলেও আসেননি কয়েকশ পরীক্ষক, কড়া হুঁশিয়ারি দিল বোর্ড

চলতি বছরের এসএসসি পরীক্ষার বাংলা প্রথম পত্রের উত্তরপত্র মূল্যায়ন কার্যক্রমে নির্ধারিত দিনে শত শত পরীক্ষক অনুপস্থিত থাকায় উদ্বেগ প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা। আগেই এসএমএসের মাধ্যমে অবহিত করা হলেও উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষক বোর্ডে হাজির না হওয়ায় নতুন করে কঠোর নির্দেশনা জারি করা হয়েছে।


বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুপস্থিত পরীক্ষকদের আগামীকাল (৫ মে) বেলা ১১টার মধ্যে সশরীরে বোর্ডে উপস্থিত হয়ে উত্তরপত্র গ্রহণ করতে হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও অধ্যক্ষদের বিষয়টি নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।


বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, নির্ধারিত সময়ে খাতা গ্রহণে ব্যর্থ হলে সংশ্লিষ্ট পরীক্ষকদের বিরুদ্ধে বিধি অনুযায়ী কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, আগাম খুদে বার্তা (এসএমএস) পাঠিয়ে পরীক্ষকদের অবহিত করা হলেও অনেকেই নির্ধারিত দিনে অনুপস্থিত থাকেন। এতে উত্তরপত্র মূল্যায়ন কার্যক্রমে বিঘ্ন ঘটার আশঙ্কা তৈরি হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা

পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা