ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বিশ্ব জুড়ে স্বস্তি, আছে ভয়ও সব মন্ত্রণালয়ে তিনি আজান দেন একামতও দেন, মাঝেমধ্যে সংসদে ফতোয়াও দেন অস্ট্রেলিয়াকে হারিয়ে নকআউট নিশ্চিত করলো যুক্তরাষ্ট্র বিশ্বকাপে জার্মানির সঙ্গে ব্রাজিলের কখন এবং কীভাবে দেখা হতে পারে! অবৈধ ইসরায়েলি বসতির সঙ্গে বাণিজ্য নিষিদ্ধ করতে নতুন আইনের উদ্যোগ নরওয়ের এবারের বিশ্বকাপের দ্রুততম গোল, এগিয়ে থেকে বিরতিতে মরক্কো তদন্ত পর্যায়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দির কপি পাবে কি আসামিপক্ষ? হাইতির বিপক্ষে ব্রাজিলের একাদশে দুই পরিবর্তন চাঁদাবাজি বন্ধ হলেই মানুষের জীবনে স্বস্তি ফিরবে: জামায়াত আমির বিশ্বকাপের ‘দ্রুততম’ গোলে স্কটল্যান্ডকে হারালো মরক্কো

রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে নিহত ১

কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে আবদুল হালিম (এআরও গ্রুপের নেতা) নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন
  • আপলোড সময় : ৬ মে ২০২৬, সকাল ৯:৪৮ সময়
  • আপডেট সময় : ৬ মে ২০২৬, সকাল ৯:৪৮ সময়
রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে নিহত ১

কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে আবদুল হালিম (এআরও গ্রুপের নেতা) নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (৫ মে) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উখিয়ার কুতুপালং ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জি ব্লকে এ ঘটনা ঘটে। নিহত আবদুল হালিম ওই ক্যাম্পের এফ-৬ ব্লকের বাসিন্দা বাদশা মিয়ার ছেলে। আহতরা হলেন মোহাম্মদ উল্লাহ (৩৫) ও মোহাম্মদ নুর (৩৪)। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।


ক্যাম্প সূত্রে জানা যায়, বাজার থেকে বাড়ি ফেরার পথে একদল সশস্ত্র ব্যক্তি এলোপাতাড়ি গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে তিনজন গুলিবিদ্ধ হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে পরে আবদুল হালিমকে মৃত ঘোষণা করা হয়। প্রত্যক্ষদর্শীদের একজন মোহাম্মদ ইব্রাহিম বলেন, “হালিম মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন, তখনই হামলাকারীরা গুলি চালায়।”


উখিয়া থানার ওসি মুজিবুর রহমান জানান, এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি, তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল

সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল