ঢাকা | |
সংবাদ শিরোনাম :
'আমিই বস' ট্রাম্পের মুখে এমন কথা শুনেই হাসির রোল পড়ল বিশ্বনেতাদের মাঝে ‘এই দলকে কেউ সহজে হারাতে পারবে না’ সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে বাংলাদেশে শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে কাজ করতে চায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয় বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে লাল-সবুজের প্রতিনিধি সঞ্জয় দেব প্রথমে মালয়েশিয়া ও পরে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বৈঠক হবে শি’র সঙ্গে ‘ফ্যামিলি কার্ডের প্রলোভনে ধর্ষণ’, সংসদে বিতর্ক লুকোচুরি না করে সবার মেনে নেওয়া উচিত, মেসিই সর্বকালের সেরা: রোনালদো ১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে যথেষ্ট বরাদ্দ নেই: সিপিডি

স্বামী অদলবদল চেয়ে হাইকোর্টে দুই বোনের আবেদন

ভারতের মধ্যপ্রদেশ হাইকোর্ট-এর গ্বালিয়র বেঞ্চে দুই সহোদর বোনের স্বামী অদলবদলের আবেদন ঘিরে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। ঘটনার সূত্রপাত
  • আপলোড সময় : ৬ মে ২০২৬, দুপুর ৩:৮ সময়
  • আপডেট সময় : ৬ মে ২০২৬, দুপুর ৩:৮ সময়
স্বামী অদলবদল চেয়ে হাইকোর্টে দুই বোনের আবেদন

ভারতের মধ্যপ্রদেশ হাইকোর্ট-এর গ্বালিয়র বেঞ্চে দুই সহোদর বোনের স্বামী অদলবদলের আবেদন ঘিরে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। ঘটনার সূত্রপাত একটি হেবিয়াস কর্পাস মামলার মাধ্যমে। দতিয়া এলাকার এক ব্যক্তি অভিযোগ করেন, তার স্ত্রী ও মেয়েকে তার ভায়রাভাই অপহরণ করেছেন। অভিযোগের ভিত্তিতে আদালত পুলিশকে সংশ্লিষ্টদের হাজির করার নির্দেশ দেয়।


তবে আদালতে হাজির হওয়ার পর ঘটনার মোড় ঘুরে যায়। অভিযোগের ‘অপহৃত’ নারী জানান, তিনি স্বেচ্ছায় বোনের স্বামীর সঙ্গে গেছেন এবং ভবিষ্যতেও তার সঙ্গেই থাকতে চান। তিনি আরও জানান, নিজের স্বামীর সঙ্গে সম্পর্ক ভালো না থাকায় ইতোমধ্যে বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন। অন্যদিকে, অপর বোনও একই ধরনের বক্তব্য দিয়ে জানান, তিনিও নিজের স্বামীর সঙ্গে থাকতে চান না এবং বোনের স্বামীর সঙ্গেই জীবন কাটাতে চান। দুই বোনই আদালতের কাছে স্বামী অদলবদলের অনুমতি প্রার্থনা করেন।


বিচারপতি পর্যবেক্ষণে বলেন, যেহেতু সংশ্লিষ্ট সবাই প্রাপ্তবয়স্ক, তাই এটি কোনো অপহরণের ঘটনা নয়; বরং একটি পারিবারিক বিরোধ। আদালত তাদের পারস্পরিক সমঝোতার মাধ্যমে বিষয়টি সমাধানের পরামর্শ দেয়। শেষ পর্যন্ত হেবিয়াস কর্পাস মামলাটি খারিজ করে দেওয়া হয়। ঘটনাটি স্থানীয়ভাবে ব্যাপক কৌতূহল ও আলোচনার জন্ম দিয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল

সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল