ঢাকা | |
সংবাদ শিরোনাম :
রাতে ঘুম আসছে না? একজোড়া মোজাই হতে পারে সহজ সমাধান অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো শেখ হাসিনা ফিরলে পূর্ণ নিরাপত্তা পাবেন: তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর কার্যালয়সহ পাঁচ সরকারি দপ্তরে সৌরবিদ্যুৎ ব্যবহারের নির্দেশ সরকারি চাকরির পরীক্ষায় জালিয়াতির ঘটনা বাড়ছে মাধ্যমিকের পাঠদানে গণিতে ৮৭ ও ইংরেজিতে ৮৪ শতাংশ শিক্ষক ভিন্ন বিষয়ে ডিগ্রিধারী ঢাকায় বৃষ্টির সম্ভাবনা কম, ভ্যাপসা গরমে বাড়তে পারে অস্বস্তি হরমুজ প্রণালিতে মার্কিন হামলা, জাহাজ অচল সাভারে একটি বাড়ি থেকে নিষিদ্ধ সংগঠনের সদস্য আটক, বোমাসদৃশ বস্তু উদ্ধার ব্যারেলপ্রতি ৯০ ডলারের দিকে ছুটছে জ্বালানি তেলের দাম

জামিনে মুক্তির ৭ দিন পর নিষিদ্ধ ছাত্রলীগ নেতার মৃত্যু

সাত মাস কারাভোগের পর জামিনে মুক্তি পেয়ে বাড়ি ফেরার মাত্র এক সপ্তাহের মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন
  • আপলোড সময় : ৭ মে ২০২৬, দুপুর ১০:২৬ সময়
  • আপডেট সময় : ৭ মে ২০২৬, দুপুর ১০:২৬ সময়
জামিনে মুক্তির ৭ দিন পর নিষিদ্ধ ছাত্রলীগ নেতার মৃত্যু

সাত মাস কারাভোগের পর জামিনে মুক্তি পেয়ে বাড়ি ফেরার মাত্র এক সপ্তাহের মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রসংগঠনের শেরপুর সরকারি কলেজ শাখার সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস মোয়াজ। বুধবার (৬ মে) ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পারিবারিক সূত্রে জানা যায়, মোয়াজ শেরপুর শহরের মীরগঞ্জ এলাকার মাছ ব্যবসায়ী ফজু মিয়ার ছেলে। তিনি শেরপুর সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগ থেকে বিএসসি (সম্মান) সম্পন্ন করেন এবং জেলা ছাত্রসংগঠনের সক্রিয় সদস্য ছিলেন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শেরপুরে সংঘটিত একটি ছাত্র হত্যা মামলায় তিনি চার্জশিটভুক্ত আসামি ছিলেন।


অভিযোগ রয়েছে, গণ-আন্দোলনের পর আত্মগোপনে থাকা অবস্থায় ২০২৫ সালের ২৪ সেপ্টেম্বর রাজধানীর কলাবাগান এলাকা থেকে তাকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়। পরে ধানমণ্ডি থানায় নেওয়া হয় তাকে। প্রায় সাত মাস কারাবন্দি থাকার পর গত সপ্তাহে তিনি জামিনে মুক্তি পেয়ে নিজ বাড়িতে ফেরেন। পরিবারের দাবি, মুক্তির আগে তার কোনো গুরুতর শারীরিক অসুস্থতা ছিল না। তবে মঙ্গলবার ঢাকায় আসার পর লালবাগ এলাকায় অবস্থানকালে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।


নিহতের বড় ভাই মো. আব্দুল খালেক জানান, বুধবার বাদ আসর শেরপুরের মীরগঞ্জ বারাকপাড়া ঈদগাহ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে মৃত্যুর খবর জানা গেছে। বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া নেওয়া হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অবৈধ তিন হাজার ভারতীয়কে ফেরত পাঠানো হচ্ছে

অবৈধ তিন হাজার ভারতীয়কে ফেরত পাঠানো হচ্ছে