ঢাকা | |
সংবাদ শিরোনাম :
রাজমিস্ত্রী থেকে বিশ্বকাপ দলে ইগর থিয়াগো রামিসা হত্যা: আদালতে নেওয়া হয়েছে দুই আসামিকে অফ-ফর্মে থাকা বুমরাহকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন জয়াবর্ধন ৭ দিনের মধ্যে বিচার সম্পন্ন , ছুটি বাতিল হতে পারে বিশেষ আদালতের: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদল নেতার সঙ্গে আওয়ামী লীগ নেতার মেয়ের বিয়েতে অতিথি জামায়াতের এমপি আগামীকাল থেকে চলবে ১০টি স্পেশাল ট্রেন: রেলমন্ত্রী ঈদযাত্রায় উত্তরবঙ্গবাসীদের জন্য বিশাল সুখবর পাকিস্তানের সেনাপ্রধানকে কড়া বার্তা ইরানের স্পিকার বাঘের ঘালিবাফের ‘হজে ঝগড়া-বিবাদ নয়, ইবাদতেই মন দিন’- মসজিদে নববীর ইমামের হৃদয়ছোঁয়া আহ্বান শ্রীমঙ্গলে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সাংবাদিকতায় নীতিমালা ও আচরণবিধি প্রণয়ন করা হচ্ছে: তথ্য উপদেষ্টা

অনলাইন ও ডিজিটাল গণমাধ্যমের দ্রুত বিস্তৃতির প্রেক্ষাপটে সাংবাদিকতার পেশাগত মান ও দায়বদ্ধতা নিশ্চিত করতে একটি সুস্পষ্ট নীতিমালা ও
  • আপলোড সময় : ৭ মে ২০২৬, দুপুর ১১:৭ সময়
  • আপডেট সময় : ৭ মে ২০২৬, দুপুর ১১:৭ সময়
সাংবাদিকতায় নীতিমালা ও আচরণবিধি প্রণয়ন করা হচ্ছে: তথ্য উপদেষ্টা

অনলাইন ও ডিজিটাল গণমাধ্যমের দ্রুত বিস্তৃতির প্রেক্ষাপটে সাংবাদিকতার পেশাগত মান ও দায়বদ্ধতা নিশ্চিত করতে একটি সুস্পষ্ট নীতিমালা ও আচরণবিধি (কোড অব কন্ডাক্ট) প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। বুধবার (৬ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনের অধিবেশন শেষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান।


তিনি বলেন, ডিজিটাল মিডিয়ার বিস্তারের ফলে সহজেই অনলাইন প্ল্যাটফর্ম চালু হচ্ছে, কিন্তু অনেক ক্ষেত্রে সুনির্দিষ্ট নীতিমালার অভাবে সমস্যা তৈরি হচ্ছে। তাই সাংবাদিকদের জন্য একটি স্পষ্ট আচরণবিধি থাকা জরুরি, যা পেশাগত দায়িত্ব পালনে সহায়ক হবে। উপদেষ্টা জানান, সাংবাদিকতার মান ও নৈতিকতা নিশ্চিত করতে একটি আধুনিক নীতিমালা ও রেগুলেশন প্রণয়ন করা হচ্ছে, যা দ্রুতই চূড়ান্ত করা হবে।


তিনি আরও বলেন, সরকার তথ্য গোপনের নীতিতে বিশ্বাস করে না এবং একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যেই স্বচ্ছ তথ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে চায়। এছাড়া তিনি জানান, বিদ্যমান তথ্য কমিশন পুনর্গঠন করা হবে এবং সেটিকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়া হবে। তথ্য প্রবাহ আরও সহজ ও সমন্বিত করতে জেলা পর্যায়ের তথ্য অবকাঠামোর সঙ্গে কেন্দ্রীয় ব্যবস্থার সংযোগ স্থাপন করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। সরকারের এই উদ্যোগের মাধ্যমে অনলাইন ও ডিজিটাল মিডিয়ায় শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়বে বলে আশা প্রকাশ করা হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রামিসার বাবা অমূলক কিছু বলেননি: আইনমন্ত্রী

রামিসার বাবা অমূলক কিছু বলেননি: আইনমন্ত্রী