ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রীর মৃত্যু চিকিৎসার জন্য কলকাতায়, হোটেলের আগুনে স্ত্রী-সন্তান-শ্বশুরসহ সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে আমার কাছে নতুন তথ্য নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে ঢাকার শর্ত 'রূঢ় ও অহংকারী': বীণা সিক্রি প্রধানমন্ত্রীকে ভারতে স্মরণীয় অভ্যর্থনা জানানো হবে: দীনেশ ত্রিবেদী ‘এ’ দলে পারফর্ম করে জাতীয় দলে ফিরতে চান নাঈম শেখ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে নতুন চার স্থায়ী কমিটি সদস্যের সাক্ষাৎ

‘বিএনপি দেশের স্বার্থ বিকিয়ে দেয়নি, প্রধানমন্ত্রীর বক্তব্য ভিত্তিহীন’

সেন্টমার্টিন দ্বীপ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বক্তব্য দিয়েছেন, সেটা রাজনৈতিক কৌশল বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা
  • আপলোড সময় : ২২ জুন ২০২৩, দুপুর ৩:১৭ সময়
  • আপডেট সময় : ২২ জুন ২০২৩, দুপুর ৩:১৮ সময়
‘বিএনপি দেশের স্বার্থ বিকিয়ে দেয়নি, প্রধানমন্ত্রীর বক্তব্য ভিত্তিহীন’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পুরোনো ছবি

সেন্টমার্টিন দ্বীপ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বক্তব্য দিয়েছেন, সেটা রাজনৈতিক কৌশল বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘বিএনপি কখনোই দেশের স্বার্থ বিকিয়ে দেয়নি, বরং সরকার তা করছে। প্রধানমন্ত্রীর বক্তব্য ভিত্তিহীন, মিথ্যা।’

আজ বৃহস্পতিবার (২২ জুন) সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সেন্টমার্টিন ইস্যুতে বিএনপির বিরুদ্ধে মিথ্যা তথ্য দেওয়ার কারণে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মামলা করা যাবে কিনা, সে প্রশ্নও তোলেন মির্জা ফখরুল। তিনি অভিযোগ করেন, আসন্ন নির্বাচন সামনে রেখে বিরোধী দলশূন্য মাঠ তৈরিতে সরকার আবারও চক্রান্ত শুরু করেছে। মিথ্যা মামলাই শুধু নয়, গ্রেপ্তার দেখিয়ে তাড়াহুড়ো করে বিরোধী নেতাকর্মীদের বিরুদ্ধে সাজা দেওয়া হচ্ছে। বিএনপির যারা সম্ভাব্য প্রার্থী, তাদের সরকারের গোয়েন্দারা তুলে নিয়ে গিয়ে নির্যাতন করে নির্বাচনে টেনে নিতে বাধ্য করছে। চাপ প্রয়োগ করছে সরকার।

বিএনপি মহাসচিব বলেন, ক্ষমতাসীনরা আবারও জনগণের সঙ্গে প্রতারণার জন্য মিথ্যা কথা বলে রাজনৈতিক প্রতিপক্ষকে প্রতিহত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিএনপি কখনোই দেশের স্বার্থ বিকিয়ে দেয়নি, বরং সরকার তা করছে। প্রধানমন্ত্রীর বক্তব্য ভিত্তিহীন, মিথ্যা।

তিনি বলেন, সরকার আর ক্ষমতায় থাকতে পারবে না জেনেই বিদেশিদের কাছে সাহায্য চাচ্ছে। বিএনপি ও জনগণ তাদের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও এক ইঞ্চি মাটিও কাউকে নিতে দেওয়া হবে না। সরকার যা বরাবরই করেছে।

প্রজাতন্ত্রের কর্মকর্তাদের উদ্দেশে ফখরুল বলেন, দয়া করে জনগণের বিরুদ্ধে অবস্থান নেবেন না। জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণের জন্য দায়িত্ব পালন করুন। সরকারের বেআইনি আদেশ মেনে দেশ ও জাতিকে ক্ষতিগ্রস্ত করবেন না।

সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম, মনির হোসেন চেয়ারম্যান, আ না ম সাইফুল ইসলাম, খন্দকার এনামুল হক এনামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস

ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস