ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আখতারুজ্জামানকে গ্রেপ্তার করে হয়রানি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: এবি পার্টি অন্যের মাধ্যমে দোয়া করানো কতটা সঠিক? শায়খ আহমাদুল্লাহর ব্যাখ্যা ‘আমি আওয়ামী লীগের না, আমি হেলমেট পরব না’, প্রিজন ভ্যান থেকে আখতারুজ্জামান স্বর্ণের দাম কমবে না বাড়বে, কী বলছে পূর্বাভাস? বাংলাদেশ অন্য খেলোয়াড়দের ‘দাবার বোর্ড’ হতে চায় না: শামা ওবায়েদ বিমানবন্দরের ঘটনায় জামায়াত নেতা আখতারুজ্জামান রিমান্ডে শেখ হাসিনাকে ঢুকতে দেওয়া ছাড়া ভারতের বিকল্প ছিল না: দীনেশ ত্রিবেদী ১০ বছর পর ভারতে ভিনি, ব্রাজিল দলে ৭ পরিবর্তনের আভাস মাল্টার দাম কেজিতে ৫২০ টাকা, ব্যাখ্যা চাইলেন বাণিজ্যমন্ত্রী নেতানিয়াহু ও আমিরাতের প্রেসিডেন্ট মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন

চীনের কাছে এনভিডিয়ার চিপ বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

বিশ্বের শীর্ষ সেমিকন্ডাক্টর নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা চিপ ‘এইচ২০০’ কেনার অনুমতি পেয়েছে চীনের অন্তত ১০টি বড়
  • আপলোড সময় : ১৪ মে ২০২৬, দুপুর ৩:২৪ সময়
  • আপডেট সময় : ১৪ মে ২০২৬, দুপুর ৩:২৪ সময়
চীনের কাছে এনভিডিয়ার চিপ বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

বিশ্বের শীর্ষ সেমিকন্ডাক্টর নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা চিপ ‘এইচ২০০’ কেনার অনুমতি পেয়েছে চীনের অন্তত ১০টি বড় প্রযুক্তি প্রতিষ্ঠান। অনুমোদন পাওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে আলিবাবা, টেনসেন্ট, বাইটড্যান্স ও জেডি ডটকম। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর উচ্চপর্যায়ের বৈঠকের পর এই প্রযুক্তি বাণিজ্যে নতুন অগ্রগতির চেষ্টা শুরু হয়েছে। এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা জেনসেন হুয়াং এই বাণিজ্যিক অচলাবস্থা দূর করতে সরাসরি উদ্যোগ নিয়েছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।


যদিও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়েছে, তবে এখন পর্যন্ত একটি চিপও চীনে পৌঁছায়নি। ফলে পুরো প্রক্রিয়া এখনও অনিশ্চয়তার মধ্যেই রয়েছে। জানা গেছে, প্রতিটি অনুমোদিত প্রতিষ্ঠান সর্বোচ্চ ৭৫ হাজার পর্যন্ত চিপ কিনতে পারবে। এসব চিপ সরবরাহের জন্য লেনোভো ও ফক্সকনকে অনুমোদিত পরিবেশক হিসেবে রাখা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, একসময় চীনের উন্নত চিপ বাজারের প্রায় পুরোটা এনভিডিয়ার নিয়ন্ত্রণে থাকলেও মার্কিন রপ্তানি নিষেধাজ্ঞার কারণে সেই আধিপত্য প্রায় হারিয়ে যায়। এখন আবারও সেই বাজারে ফিরে যাওয়ার চেষ্টা করছে প্রতিষ্ঠানটি।


তবে বেইজিং বিদেশি প্রযুক্তির ওপর নির্ভরতা কমিয়ে নিজস্ব প্রযুক্তি খাতকে শক্তিশালী করতে চায়। বিশেষ করে হুয়াওয়ের মতো দেশীয় প্রতিষ্ঠানের তৈরি এআই চিপ ব্যবহারে জোর দেওয়া হচ্ছে। এদিকে যুক্তরাষ্ট্রও এই চিপ বিক্রির ক্ষেত্রে কড়া শর্ত আরোপ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, বিক্রি থেকে অর্জিত মোট আয়ের একটি অংশ যুক্তরাষ্ট্র পাবে। পাশাপাশি চিপ পরিবহনের বিশেষ নিয়ম নিয়েও চীনের নিরাপত্তা বিশ্লেষকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।


বিশ্লেষকদের ধারণা, প্রযুক্তিগত প্রতিযোগিতা, বাণিজ্যিক স্বার্থ এবং কূটনৈতিক টানাপোড়েনের কারণে এই চিপ বাণিজ্য এখন দুই পরাশক্তির রাজনৈতিক সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।


সূত্র: রয়টার্স

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা

পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা