ঢাকা | |
সংবাদ শিরোনাম :
অবৈধ তিন হাজার ভারতীয়কে ফেরত পাঠানো হচ্ছে সৌদি আরবে সোফা কারখানায় ভয়াবহ আগুন, ১৬ বাংলাদেশির মৃত্যু দিল্লির ব্রিকস আউটরিচে তারেক রহমানের অংশগ্রহণের সম্ভাবনা প্রায় শেষ গণমাধ্যমের আয়না হতে হবে নিখুঁত: তথ্যমন্ত্রী ওমরাহ করতে সৌদি যাচ্ছিলেন ডন, বিমানবন্দরে গ্রেপ্তার মক্কায় পাক-সৌদি-তুর্কি প্রতিরক্ষা চুক্তি: মধ্যপ্রাচ্যের নিরাপত্তা মানচিত্রে নতুন অধ্যায় মাঠ থেকে উড়ে যাওয়া বলে হাইওয়েতে দুর্ঘটনা, ভিডিও ভাইরাল ‘জাতির সাথে কখনো বেইমানি করব না’: রাষ্ট্রপতি প্রার্থী কর্নেল অলি ‘সমুদ্র উপকূলে কল-কারখানা স্থাপন করে এই অঞ্চলের বেকার সমস্যা সমাধান করা হবে’ ভারতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

ট্রেনে ঈদ যাত্রার শেষ দিনের টিকিট বিক্রি আজ

ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রার শেষ দিনের, অর্থাৎ ২৭ মে’র ট্রেনের আসনের টিকিট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের
  • আপলোড সময় : ১৭ মে ২০২৬, সকাল ৯:৪৫ সময়
  • আপডেট সময় : ১৭ মে ২০২৬, সকাল ৯:৪৫ সময়
ট্রেনে ঈদ যাত্রার শেষ দিনের টিকিট বিক্রি আজ

ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রার শেষ দিনের, অর্থাৎ ২৭ মে’র ট্রেনের আসনের টিকিট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবার শতভাগ আসনের টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে। রোববার (১৭ মে) সকাল ৮টা থেকে বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হয়। একই দিন দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হওয়ার কথা রয়েছে।


রেলওয়ের ঈদকালীন কর্মপরিকল্পনা অনুযায়ী, ঈদের আগে পাঁচ দিনের আন্তঃনগর ট্রেনের টিকিট অগ্রিম বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হচ্ছে। এর অংশ হিসেবে ২৩ মে’র টিকিট বিক্রি হয়েছে ১৩ মে, ২৪ মে’র টিকিট ১৪ মে, ২৫ মে’র টিকিট ১৫ মে এবং ২৬ মে’র টিকিট ১৬ মে বিক্রি করা হয়।


রেলওয়ের নিয়ম অনুযায়ী, ঈদযাত্রায় একজন যাত্রী সর্বোচ্চ একবার টিকিট কিনতে পারবেন এবং প্রতি লেনদেনে সর্বোচ্চ চারটি টিকিট সংগ্রহ করা যাবে। এছাড়া অগ্রিম টিকিট রিফান্ড (ফেরত) করার কোনো সুযোগ থাকবে না। ঈদ মৌসুমে যাত্রী চাপ সামাল দিতে এবং টিকিট কালোবাজারি রোধে পুরো বিক্রিই অনলাইন ব্যবস্থায় পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শেখ হাসিনার সঙ্গে পালানোর ফ্লাইট কীভাবে মিস করেছিলেন সালমান এফ রহমান

শেখ হাসিনার সঙ্গে পালানোর ফ্লাইট কীভাবে মিস করেছিলেন সালমান এফ রহমান