ঢাকা | |
সংবাদ শিরোনাম :
রাজমিস্ত্রী থেকে বিশ্বকাপ দলে ইগর থিয়াগো রামিসা হত্যা: আদালতে নেওয়া হয়েছে দুই আসামিকে অফ-ফর্মে থাকা বুমরাহকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন জয়াবর্ধন ৭ দিনের মধ্যে বিচার সম্পন্ন , ছুটি বাতিল হতে পারে বিশেষ আদালতের: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদল নেতার সঙ্গে আওয়ামী লীগ নেতার মেয়ের বিয়েতে অতিথি জামায়াতের এমপি আগামীকাল থেকে চলবে ১০টি স্পেশাল ট্রেন: রেলমন্ত্রী ঈদযাত্রায় উত্তরবঙ্গবাসীদের জন্য বিশাল সুখবর পাকিস্তানের সেনাপ্রধানকে কড়া বার্তা ইরানের স্পিকার বাঘের ঘালিবাফের ‘হজে ঝগড়া-বিবাদ নয়, ইবাদতেই মন দিন’- মসজিদে নববীর ইমামের হৃদয়ছোঁয়া আহ্বান শ্রীমঙ্গলে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

এসএসসি পরীক্ষা দিয়ে বের হতেই ২ পরীক্ষার্থীকে কুপিয়ে জখম, শরীরে ৫১ সেলাই

চট্টগ্রামের মিরসরাইয়ে এসএসসি পরীক্ষা শেষ করে কেন্দ্র থেকে বের হওয়ার পরপরই প্রতিপক্ষ পরীক্ষার্থীদের হামলায় দুই শিক্ষার্থী গুরুতর আহত
  • আপলোড সময় : ১৮ মে ২০২৬, সকাল ৯:৫৯ সময়
  • আপডেট সময় : ১৮ মে ২০২৬, সকাল ৯:৫৯ সময়
এসএসসি পরীক্ষা দিয়ে বের হতেই ২ পরীক্ষার্থীকে কুপিয়ে জখম, শরীরে ৫১ সেলাই

চট্টগ্রামের মিরসরাইয়ে এসএসসি পরীক্ষা শেষ করে কেন্দ্র থেকে বের হওয়ার পরপরই প্রতিপক্ষ পরীক্ষার্থীদের হামলায় দুই শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। রোববার (১৭ মে) দুপুরে উপজেলার বারইয়ারহাট কলেজ পরীক্ষা কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে। আহতরা হলেন বারইয়ারহাট কিন্ডারগার্টেন স্কুলের এসএসসি পরীক্ষার্থী শাখাওয়াত হোসেন জিহান ও মুহাম্মদ মুনায়েম। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকদের বরাতে জানা গেছে, হামলায় জিহানের শরীরে ১৯টি এবং মুনায়েমের শরীরে ৩২টি সেলাই দিতে হয়েছে।


পরিবারের অভিযোগ অনুযায়ী, পরীক্ষা শেষে বিএম হাসপাতালের সামনে পৌঁছালে করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ের ১০-১২ জন পরীক্ষার্থী ধারালো অস্ত্র ও ক্ষুর নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে ঘটনাস্থলে এলোপাতাড়ি কোপানোর ঘটনা ঘটে এবং পরে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। আহত জিহানের বাবা মোহাম্মদ আলমগীর বলেন, দীর্ঘদিন ধরে অভিযুক্তদের সঙ্গে তাদের বিরোধ চলছিল এবং পূর্বপরিকল্পিতভাবেই এই হামলা চালানো হয়েছে।


অন্যদিকে ভুক্তভোগী শিক্ষার্থী জিহান জানায়, গত এক সপ্তাহ ধরে বিভিন্ন বিষয়ে বিরোধ চলছিল এবং পরীক্ষা শেষ হতেই পরিকল্পিতভাবে হামলা করা হয়। বারইয়ারহাট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত সহকারী সচিব নাছিমা আক্তার জানান, তিনি পরীক্ষা চলাকালীন কেন্দ্রের ভেতরে ছিলেন এবং বাইরে কী ঘটেছে সে বিষয়ে তিনি অবগত নন।


করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাহার উদ্দিন ভূঁইয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অভিযুক্তদের শনাক্ত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে অভিভাবকদের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে। মিরসরাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌস হোসেন ঘটনাটিকে ন্যাক্কারজনক উল্লেখ করে বলেন, বিষয়টি তদন্ত করে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। জোরারগঞ্জ থানার ওসি আব্দুল হালিম জানান, অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পরিচ্ছন্নতা কর্মীদের ঈদ উপহারের চেক দিলেন প্রধানমন্ত্রী

পরিচ্ছন্নতা কর্মীদের ঈদ উপহারের চেক দিলেন প্রধানমন্ত্রী