ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বিশ্ব শিক্ষক দিবসে শতাধিক গুণী শিক্ষককে প্রধানমন্ত্রীর সম্মাননা সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী ‘প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ ছাড়া ভোটে অংশ নেওয়া অর্থহীন’ ওয়াইডে ছক্কা দিয়ে আলোচনায় যুক্তরাষ্ট্রের ক্রিকেটার দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট: প্রধানমন্ত্রী ফুটপাতে পুনরায় দোকানপাট গড়ে তোলা হলে কঠোর আইনি ব্যবস্থা ইসরায়েলের হামলায় গাজার ৮০ শতাংশের বেশি ভবন ক্ষতিগ্রস্ত কোচ জেসুসের কড়া সমালোচনা করলেন রোনালদোর স্ত্রী সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাবিতে মানববন্ধন

জুন মাসেই ডেঙ্গুতে ২৫ জনের মৃত্যু

বর্ষা পুরোপুরি শুরু না হওয়ার আগেই দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি হতে শুরু করেছে। হাসপাতালে বাড়তে শুরু করেছে ডেঙ্গু
  • আপলোড সময় : ২২ জুন ২০২৩, দুপুর ৪:৫৩ সময়
  • আপডেট সময় : ২২ জুন ২০২৩, বিকাল ৫:৩৯ সময়
জুন মাসেই ডেঙ্গুতে ২৫ জনের মৃত্যু ছবি : সংগৃহীত

বর্ষা পুরোপুরি শুরু না হওয়ার আগেই দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি হতে শুরু করেছে। হাসপাতালে বাড়তে শুরু করেছে ডেঙ্গু রোগীর সংখ্যা। শুধু চলতি জুন মাসেই ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ২৫ জন।

বৃহস্পতিবার (২২ জুন) রাজধানীতে সাংবাদিকদের এ কথা জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম।

তিনি বলেন, ডেঙ্গু আক্রান্ত হয়ে চলতি বছর ৩৮ জনের মৃত্যু হয়েছে। আর এখন পর্যন্ত পাঁচ হাজার ৯২৪ জন আক্রান্ত হয়েছেন।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বুধবার (২১ জুন) সকাল পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৩৮ জন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৩৬০ জন।

এতে আরও বলা হয়েছে, আক্রান্ত রোগীদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২৮২ জন আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৮ জন।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ১ হাজার ৩০০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১ হাজার ৮ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ২৯২ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ৫ হাজার ৯২৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ৪ হাজার ৬২১ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ১ হাজার ৩০৩ জন।

আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ হাজার ৫৮৬ জন। ঢাকায় ৩ হাজার ৫৮৩ এবং ঢাকার বাইরে ১ হাজার ৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা

পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা