ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শেখ হাসিনার সঙ্গে পালানোর ফ্লাইট কীভাবে মিস করেছিলেন সালমান এফ রহমান অস্ত্র-সংকট সম্পর্কে জানতেন না ট্রাম্প, হেগসেথের সঙ্গে বাগ্‌যুদ্ধে জড়ান প্রেসিডেন্ট নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই: প্রধানমন্ত্রী ড. জাফর ইকবাল, ঢাবির সাবেক ভিসির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে আরও বেশি ডিজেল চেয়েছি: জ্বালানিমন্ত্রী জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে লংমার্চের ঘোষণা ১১-দলীয় ঐক্যের বিএনপির সভায় আওয়ামী লীগ নেতার ফুলেল শুভেচ্ছা, কয়েক লাখ টাকার লেনদেনের অভিযোগ প্রথম দিনেই জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে ভিড়, শেষ ৯০০ টিকিট আবারও বিক্ষোভে উত্তাল ভারতের ঝাড়খণ্ড, চলছে ৯ দিন ধরে রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা

হজ-কোরবানির সুযোগ ছাড়াই গাজায় আসছে ঈদ

বিশ্ব মুসলিমের সবচেয়ে বড় ধর্মীয় আয়োজন পবিত্র হজ ও ঈদুল আজহা ঘনিয়ে এলেও যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় নেই উৎসবের
  • আপলোড সময় : ২১ মে ২০২৬, সকাল ৯:৪১ সময়
  • আপডেট সময় : ২১ মে ২০২৬, সকাল ৯:৪১ সময়
হজ-কোরবানির সুযোগ ছাড়াই গাজায় আসছে ঈদ

বিশ্ব মুসলিমের সবচেয়ে বড় ধর্মীয় আয়োজন পবিত্র হজ ও ঈদুল আজহা ঘনিয়ে এলেও যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় নেই উৎসবের কোনো আমেজ। টানা সংঘাত, অবরোধ ও মানবিক সংকটের কারণে সেখানে বসবাসকারী লাখো ফিলিস্তিনি এবারও ঈদ ও হজের আনন্দ থেকে বঞ্চিত হচ্ছেন। দক্ষিণ গাজার একটি শরণার্থী শিবিরে আশ্রয় নেওয়া বৃদ্ধা নাজিয়া আবু লেহিয়া গভীর হতাশা প্রকাশ করে জানান, বহুদিন ধরে তিনি হজ পালনের স্বপ্ন দেখলেও বর্তমান পরিস্থিতিতে সেই আশা পূরণ হওয়ার কোনো সুযোগ নেই। গত বছর ইসরায়েলি হামলায় তার স্বামী নিহত হওয়ার পর জীবন আরও কঠিন হয়ে উঠেছে।


স্থানীয় সূত্রগুলো বলছে, যুদ্ধ শুরুর আগে প্রতিবছর গাজা থেকে হাজারো মুসলমান সৌদি আরবে হজ পালনে যেতে পারতেন। কিন্তু চলমান অবরোধ ও সীমান্ত নিয়ন্ত্রণের কারণে এখন সাধারণ মানুষের বিদেশ যাত্রা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। রাফা সীমান্ত সীমিত আকারে চালু থাকলেও সেখানে শুধুমাত্র গুরুতর অসুস্থ ব্যক্তিদের বিশেষ অনুমতিতে পারাপারের সুযোগ দেওয়া হচ্ছে।


এদিকে ঈদুল আজহার অন্যতম প্রধান অনুষঙ্গ কোরবানিও এবার গাজাবাসীর নাগালের বাইরে। গাজার কৃষি বিভাগ জানিয়েছে, টানা সামরিক অভিযান ও অবরোধে পশুপালন খাত প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। ফলে টানা তৃতীয় বছরের মতো কোরবানি ছাড়াই ঈদ উদযাপন করতে বাধ্য হচ্ছেন উপত্যকার বাসিন্দারা।


সব প্রতিকূলতার মধ্যেও গাজার সাধারণ মানুষ সৃষ্টিকর্তার রহমতের অপেক্ষায় আছেন। নাজিয়া আবু লেহিয়া বলেন, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি হজ পালনের আশা ছাড়বেন না।


সূত্র: আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান

শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান