ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ভাঙছে ইসরায়েলের পার্লামেন্ট, নেতানিয়াহুর পতন ঘটতে পারে? চীনে বন্যা ও ভূমিধসে ২১ জনের মৃত্যু জামায়াতকে নিয়ে মির্জা ফখরুলের বক্তব্য মিথ্যাচার-দায়িত্বজ্ঞানহীন 'মাছ-কার্ড বাদ দিয়ে তারেক রহমানের নিজেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় ডিল করা প্রয়োজন' গরু চুরি ঠেকাতে বসলো ‘বাঁশের চেকপোস্ট’, পাহারায় গ্রামবাসী বাংলাদেশের টেস্ট ইতিহাসে শান্তই সেরা অধিনায়ক রাজধানীতে ৮ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় গ্রেপ্তার সোহেল রানার দায় স্বীকার মেলোনি-মোদির ‘মেলোডি’ ট্রেন্ডের ভিডিও দেখে ভুল শেয়ার কিনলেন বিনিয়োগকারীরা পে-স্কেলের সঙ্গে সমন্বয় হবে মহার্ঘ ভাতা, কীভাবে আইনশৃঙ্খলার চরম অবনতির দায়ে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত: গোলাম পরওয়ার

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় ক্ষুব্ধ নেতানিয়াহু, চটলেন ট্রাম্পের ওপর

ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান কূটনৈতিক আলোচনা ও সম্ভাব্য সমঝোতা নিয়ে গভীর হতাশা ও ক্ষোভ প্রকাশ
  • আপলোড সময় : ২১ মে ২০২৬, সকাল ৯:৫৭ সময়
  • আপডেট সময় : ২১ মে ২০২৬, সকাল ৯:৫৭ সময়
যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় ক্ষুব্ধ নেতানিয়াহু, চটলেন ট্রাম্পের ওপর

ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান কূটনৈতিক আলোচনা ও সম্ভাব্য সমঝোতা নিয়ে গভীর হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার অভিযোগ, সামরিক পদক্ষেপ বিলম্বিত করার ফলে ইরান কৌশলগতভাবে লাভবান হচ্ছে।


মার্কিন প্রশাসনিক কর্মকর্তা এবং ইসরায়েলি অভ্যন্তরীণ সূত্রের বরাতে আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএন জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে মঙ্গলবার (১৯ মে) একটি দীর্ঘ ও উত্তপ্ত ফোনালাপ হয়। প্রায় এক ঘণ্টাব্যাপী এই আলোচনায় ইরান ইস্যুতে দুই নেতার মধ্যে মতপার্থক্য স্পষ্টভাবে উঠে আসে।


প্রতিবেদনে বলা হয়, ফোনালাপের সময় নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ আরও জোরদার করার পক্ষে অবস্থান নেন। তিনি যুক্তি দেন, কূটনৈতিক আলোচনা দীর্ঘায়িত হলে ইরান তাদের প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করার সুযোগ পাবে।


অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে একটি নতুন কূটনৈতিক চুক্তিতে পৌঁছানোর প্রচেষ্টা অব্যাহত রাখার পক্ষে অবস্থান নেন। তবে তিনি একই সঙ্গে ইঙ্গিত দেন, পরিস্থিতি প্রয়োজন হলে সামরিক পদক্ষেপের বিকল্পও খোলা রাখা হয়েছে।


সূত্র: মিডল ইস্ট আই।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৩টি করে ভাষা শেখা বাধ্যতামূলক, জুলাই থেকে নবম ও দশম শ্রেণিতে কার্যকর

৩টি করে ভাষা শেখা বাধ্যতামূলক, জুলাই থেকে নবম ও দশম শ্রেণিতে কার্যকর