ঢাকা | |
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, চলমান সংঘাত নিয়ে উদ্বেগ প্রকাশ নির্বাচনের পরেই শেষ হবে ইরানের সঙ্গে চলমান যুদ্ধ: ট্রাম্প অপ্রাপ্তবয়স্কদের সোশ্যাল-মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা নিয়ে ইইউতে মতবিরোধ সংসদে রুমিন ফারহানাকে অশালীন ভাষায় গালাগালের অভিযোগ রাশিয়ার সীমান্তে ফিনল্যান্ডের ২০০ কিলোমিটারের নিরাপত্তা বেড়া নির্মাণ ধাপে ধাপে ঠকছেন মালদ্বীপের এক লাখ প্রবাসী বাংলাদেশি: হাসনাত আবদুল্লাহ দিস ইজ অ্যাবসার্ড—চিফ হুইপকে ডেপুটি স্পিকার ভিসা নিয়ে বড় সুখবর, এক পারমিটেই ঘোরা যাবে মধ্যপ্রাচ্যের ৬ দেশ শনিবার থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়ছে বেকারি পণ্যের দাম অতিরিক্ত টাকা আদায়, মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার; কক্সবাজারে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

গাজীপুরে কাভার্ডভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

গাজীপুরের কাপাসিয়ায় প্রাণ আরএফএল কোম্পানির একটি কাভার্ডভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।বুধবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে কাপাসিয়া-চাঁদপুর-কালীগঞ্জ আঞ্চলিক
  • আপলোড সময় : ৬ ডিসেম্বর ২০২৩, বিকাল ৫:১ সময়
  • আপডেট সময় : ৬ ডিসেম্বর ২০২৩, বিকাল ৫:১ সময়
গাজীপুরে কাভার্ডভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা ছবি : সংগৃহীত
গাজীপুরের কাপাসিয়ায় প্রাণ আরএফএল কোম্পানির একটি কাভার্ডভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে কাপাসিয়া-চাঁদপুর-কালীগঞ্জ আঞ্চলিক সড়কের বড়পুশিয়া এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কাপাসিয়ার চাঁদপুর হয়ে কালিগঞ্জ যাওয়ার আঞ্চলিক সড়কের বড়পুশিয়া এলাকায় হঠাৎ ৬-৭ জন দুর্বৃত্ত তিনটি মোটরসাইকেলে এসে কাভার্ডভ্যানে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। এতে ট্রাকের সামনের অংশ পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

কাভার্ডভ্যান চালক সুমন সাংবাদিকদের বলেন, রাজেন্দ্রপুর থেকে খালি কাভার্ডভ্যানটি নিয়ে ঘোড়াশালের প্রাণ কারখানায় যাওয়ার সময় কাপাসিয়ার বড়পুশিয়া এলাকায় পৌঁছলে তিনটি মোটর সাইকেলযোগে দুর্বৃত্তরা এসে গাড়ির গতিরোধ করে। এ সময় তারা ইট দিয়ে কাভার্ডভ্যানের সামনের গ্লাসটি ভেঙে ফেলে। পরে পেট্টোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে চলে যায়।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুবকর মিয়া বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। রাজনৈতিক ফায়দা লুটতেই এমন ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত আছে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের

এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের