ঢাকা | |
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, চলমান সংঘাত নিয়ে উদ্বেগ প্রকাশ নির্বাচনের পরেই শেষ হবে ইরানের সঙ্গে চলমান যুদ্ধ: ট্রাম্প অপ্রাপ্তবয়স্কদের সোশ্যাল-মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা নিয়ে ইইউতে মতবিরোধ সংসদে রুমিন ফারহানাকে অশালীন ভাষায় গালাগালের অভিযোগ রাশিয়ার সীমান্তে ফিনল্যান্ডের ২০০ কিলোমিটারের নিরাপত্তা বেড়া নির্মাণ ধাপে ধাপে ঠকছেন মালদ্বীপের এক লাখ প্রবাসী বাংলাদেশি: হাসনাত আবদুল্লাহ দিস ইজ অ্যাবসার্ড—চিফ হুইপকে ডেপুটি স্পিকার ভিসা নিয়ে বড় সুখবর, এক পারমিটেই ঘোরা যাবে মধ্যপ্রাচ্যের ৬ দেশ শনিবার থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়ছে বেকারি পণ্যের দাম অতিরিক্ত টাকা আদায়, মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার; কক্সবাজারে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

ক্যাম্প থেকে পালানোর সময় ৩০ রোহিঙ্গা আটক

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে পালানোর সময় ৩০ জন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।বুধবার (৬ ডিসেম্বর) সন্ধা ৬টার দিকে
  • আপলোড সময় : ৭ ডিসেম্বর ২০২৩, সকাল ৮:১১ সময়
  • আপডেট সময় : ৭ ডিসেম্বর ২০২৩, সকাল ৮:১১ সময়
ক্যাম্প থেকে পালানোর সময় ৩০ রোহিঙ্গা আটক ছবি : সংগৃহীত
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে পালানোর সময় ৩০ জন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।

বুধবার (৬ ডিসেম্বর) সন্ধা ৬টার দিকে টেকনাফ- কক্সবজার মহাসড়কে উখিয়া এলাকায় বিভিন্ন যানবাহনে তল্লাশি করে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেন উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামীম হোসাইন।

উখিয়া থানার ওসি বলেন, রোহিঙ্গাদের ক্যাম্প ছেড়ে বাইরে আসা ঠেকাতে পুলিশ কঠোর নজরদারি শুরু করছে। অনেকে ক্যাম্প কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই ক্যাম্পের নিরাপত্তা কর্মীদের চোখ ফাঁকি দিয়ে ক্যাম্পের বাইরে বেরিয়ে আসে। এটা ঠেকাতে আমরা বিশেষ অভিযান শুরু করেছি। এ অভিযানে আজ বুধবার বিকালে উখিয়ায় সড়কে বিভিন্ন যানবাহনে তল্লাশি করে ৩০ জন রোহিঙ্গাকে আটক করা হয়। তারা উখিয়ার রোহিঙ্গা ১৩ ও ১৯ নম্বর ক্যাম্পের বলে জানিয়েছেন।

তিনি আরও বলেন, আটক রোহিঙ্গারা ক্যাম্প ছেড়ে বাইরে আসার বিষয়ে বিভিন্ন ধরনের তথ্য দিয়েছে। কেউ আত্মীয়ের বাড়ি বেড়াতে, কেউ কাজের সন্ধানে, কেউ চিকিৎসার প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে বের হয়েছে বলে তারা জানায়।

জিজ্ঞাসাবাদের পাশাপাশি তাদের মধ্যে কারও বিরুদ্ধে অপরাধে জড়িত থাকার অভিযোগ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের নিজ নিজ রোহিঙ্গা ক্যাম্প ইনচার্জের কাছে হস্তান্তর করা হবে বলে ওসি জানায়।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের

এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের