ঢাকা | |
সংবাদ শিরোনাম :
একটি চক্র জ্বালানি খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়: প্রধানমন্ত্রী বিশ্বকাপে মেসিকে ‘বোমা মেরে উড়িয়ে দেওয়ার’ হুমকি, চাঞ্চল্যকর তথ্য ফাঁস পাহাড়ি ঢল ঠেকাতে টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হবে: ত্রাণমন্ত্রী তারেক রহমানকেও জেআইসি সেলে বন্দি রেখে নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর জামায়াত-এনসিপি নন-ইস্যুকে ইস্যু করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায় : খায়রুল কবির খোকন হরমুজ থেকে যেভাবে বছরে ১৪ হাজার কোটি ডলার আয় করতে পারে ইরান! টাকা-পয়সা নিয়ে দ্বন্দ্ব, গোয়ালন্দে ছুরিকাঘাতে যুবলীগ নেতার মৃত্যু নাটোরে বিশ্বমানের পর্যটন ব্যবস্থা গড়ে তোলা হবে: পর্যটনমন্ত্রী ফাঁকা সড়কে দুই বাসই দ্রুতগতিতে চলছিল, চালকদের চোখে ছিল ঘুম: পুলিশ নাটোরে পর্যটনমন্ত্রীর পথসভা থেকে পিস্তলসহ যুবক আটক

ইরান যুদ্ধ থামাতে কাতারের তৎপরতা, তেহরানে বিশেষ প্রতিনিধিদল

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান উত্তেজনা ও সংঘাত পরিস্থিতি প্রশমনে নতুন করে কূটনৈতিক উদ্যোগ দেখা গেছে। আন্তর্জাতিক বিভিন্ন
  • আপলোড সময় : ২৩ মে ২০২৬, দুপুর ১০:৪ সময়
  • আপডেট সময় : ২৩ মে ২০২৬, দুপুর ১০:৪ সময়
ইরান যুদ্ধ থামাতে কাতারের তৎপরতা, তেহরানে বিশেষ প্রতিনিধিদল

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান উত্তেজনা ও সংঘাত পরিস্থিতি প্রশমনে নতুন করে কূটনৈতিক উদ্যোগ দেখা গেছে। আন্তর্জাতিক বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি এড়াতে সমঝোতার প্রচেষ্টা জোরদার করতে কাতারের একটি উচ্চপর্যায়ের আলোচক দল তেহরানে পৌঁছেছে। শুক্রবার (২২ মে) যুক্তরাষ্ট্রের সমন্বয়ে কাতারের এই প্রতিনিধিদল ইরানের রাজধানী তেহরানে গিয়ে অমীমাংসিত বিষয়গুলো নিয়ে আলোচনায় বসে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স, একটি সংশ্লিষ্ট সূত্রের বরাতে।


রয়টার্সের তথ্য অনুযায়ী, এই আলোচনার মূল লক্ষ্য হলো ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্কের উত্তেজনা কমিয়ে একটি সম্ভাব্য চূড়ান্ত সমঝোতায় পৌঁছানো। দীর্ঘদিন ধরে গাজাসহ বিভিন্ন আন্তর্জাতিক সংকটে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করা কাতার সাম্প্রতিক সময়ে ইরান-সংকট নিয়ে তুলনামূলকভাবে নীরব থাকলেও এবার আবার সক্রিয় কূটনৈতিক ভূমিকা নিচ্ছে।


এদিকে একই কূটনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরও তেহরানের উদ্দেশে রওনা হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, তিনি দেশটির শীর্ষ নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেবেন। এটি তার দ্বিতীয় ইরান সফর। এছাড়া বর্তমানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভিও ইরানে অবস্থান করছেন। বিশ্লেষকদের মতে, পাকিস্তান যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য যুদ্ধবিরতি ও কূটনৈতিক সমাধান ত্বরান্বিত করতে সক্রিয় ভূমিকা রাখছে।


সূত্র: রয়টার্স

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পরকীয়ার অভিযোগে গ্রামবাসীর হাতে আটক কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া

পরকীয়ার অভিযোগে গ্রামবাসীর হাতে আটক কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া