ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী: শামা ওবায়েদ ‘খেলা এখনো শেষ হয়নি, আমাদেরও সময় আসবে’ প্রথমবারের মতো এক মন্ত্রণালয় সামলাতে ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর নিশ্চয়ই কোনও প্ল্যান আছে: বিমান ও পর্যটনমন্ত্রী মন্ত্রী জাতীয় অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৫০ শতাংশে উন্নীত করার লক্ষ্য ইমরান খানকে শিফা হাসপাতালে না নেওয়ায়, সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা পিটিআইয়ের ‘বোরকা আইন’: পর্তুগালে জনসমক্ষে বোরকা ও মুখঢাকা পোশাকে নিষেধাজ্ঞা এলজিআরডি মন্ত্রী হলেন ড. আবদুল মঈন খান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী হিসেবে শপথ নিলেন সাচিং প্রু জেরী তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

পশ্চিমবঙ্গে কোরবানির সিদ্ধান্তে জটিলতা, খামারিদের ঘরে ঘরে কান্নার রোল

ভারতের পশ্চিমবঙ্গ–এ আসন্ন ঈদুল আজহা উপলক্ষে গরু ও মহিষ কোরবানি ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে। পশু জবাই সংক্রান্ত নতুন
  • আপলোড সময় : ২৩ মে ২০২৬, বিকাল ৫:৩২ সময়
  • আপডেট সময় : ২৩ মে ২০২৬, বিকাল ৫:৩২ সময়
পশ্চিমবঙ্গে কোরবানির সিদ্ধান্তে জটিলতা, খামারিদের ঘরে ঘরে কান্নার রোল

ভারতের পশ্চিমবঙ্গ–এ আসন্ন ঈদুল আজহা উপলক্ষে গরু ও মহিষ কোরবানি ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে। পশু জবাই সংক্রান্ত নতুন সরকারি বিধিনিষেধ এবং ধর্মীয় নেতাদের সতর্কবার্তার পর রাজ্যজুড়ে গবাদি পশুর কেনাবেচা উল্লেখযোগ্যভাবে কমে গেছে বলে জানিয়েছেন খামারি ও ব্যবসায়ীরা। স্থানীয় সূত্রগুলোর দাবি, নতুন নিয়মের কারণে কোরবানির পুরো প্রক্রিয়া জটিল হয়ে পড়েছে এবং প্রশাসনিক জটিলতা ও হয়রানির আশঙ্কায় অনেকেই পশু কেনা থেকে বিরত থাকছেন।


গত ১৩ মে জারি করা পশু জবাই সংক্রান্ত সরকারি বিজ্ঞপ্তি বহাল রাখার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। নির্দেশনায় বলা হয়েছে, পশু জবাইয়ের আগে উপযুক্ত সনদ থাকতে হবে, প্রকাশ্যে জবাই করা যাবে না এবং প্রশাসনের অনুমতি ছাড়া গবাদি পশু জবাই নিষিদ্ধ থাকবে। এ বিষয়ে নাখোদা মসজিদ–এর ইমাম মাওলানা মোহাম্মদ শফিক কাসমি বলেন, পর্যাপ্ত অবকাঠামো ও পশুচিকিৎসা সুবিধা না থাকায় নতুন নিয়ম বাস্তবায়ন কঠিন হয়ে দাঁড়িয়েছে। তিনি প্রতিটি এলাকায় কসাইখানা ও ভেটেরিনারি সেবা নিশ্চিত করার আহ্বান জানান।


অন্যদিকে ফুরফুরা শরিফ–এর পীরজাদা তোহা সিদ্দিকী এ বছর গরু কোরবানি না করার পরামর্শ দিয়েছেন। বিতর্ক ও প্রশাসনিক জটিলতা এড়াতে তিনি ছাগলসহ বিকল্প পশু কোরবানির আহ্বান জানান। বিভিন্ন রাজনৈতিক নেতা ও স্থানীয় জনপ্রতিনিধিরা অভিযোগ করেছেন, এসব বিধিনিষেধ ধর্মীয় রীতিনীতিতে অযাচিত হস্তক্ষেপের শামিল। তাদের মতে, কোরবানি মুসলমানদের ধর্মীয় অধিকার এবং এতে অতিরিক্ত প্রশাসনিক বাধা সৃষ্টি করা উচিত নয়।


এদিকে পশুর বাজারে ক্রেতা কমে যাওয়ায় খামারি ও ব্যবসায়ীরা বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন। সংশ্লিষ্টরা বলছেন, এর প্রভাব পশুপালন, হাটভিত্তিক ব্যবসা, কসাই পেশা এবং চামড়া শিল্পেও পড়তে পারে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প