ঢাকা | |
সংবাদ শিরোনাম :
নিরাপত্তার চাদরে ঢাকা দিল্লির যন্তর মন্তর, প্রস্তুত ২০ হাজার পুলিশ পুতিনের সঙ্গে ট্রাম্পের জ্বালানি চুক্তি সই, ‘দুর্বল’ সিদ্ধান্ত বললেন জেলেনস্কি দুশ্চিন্তা থেকে মুক্তি ও মন শান্ত রাখার ৮টি দারুণ উপায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পানামা, ভয়াবহ ক্ষতির শঙ্কা কমিটির শান্তিরে নোবেল না দেওয়ার সিদ্ধান্ত ‘অপমানজনক’: ট্রাম্প আর্জেন্টিনা দলে নতুন লিওনেল নিজেকে নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই: ক্যাটরিনা ১০ লক্ষণ দেখে বুঝবেন আপনি কালো জাদুতে আক্রান্ত ও ক্ষতি থেকে বাঁচার ৫ আমল ট্রাম্পের নতুন ঘনিষ্ঠ সহযোগী ও প্রেস সেক্রেটারি কেটি জ্যাকারিয়া ময়মনসিংহে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, প্রতিবাদে বিএনপির পাল্টা লাঠিমিছিল

গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১২টি যানবাহনে আগুন

বিএনপির চলমান অবরোধের মধ্যে ২৪ ঘণ্টায় সারাদেশে ১২টি যানবাহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এরমধ্যে রাজধানীতেই পুড়েছে ৬টি গাড়ি। বৃহস্পতিবার
  • আপলোড সময় : ৭ ডিসেম্বর ২০২৩, দুপুর ৩:২৬ সময়
  • আপডেট সময় : ৭ ডিসেম্বর ২০২৩, দুপুর ৩:২৬ সময়
গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১২টি যানবাহনে আগুন ছবি: সংগৃহীত
বিএনপির চলমান অবরোধের মধ্যে ২৪ ঘণ্টায় সারাদেশে ১২টি যানবাহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এরমধ্যে রাজধানীতেই পুড়েছে ৬টি গাড়ি। বৃহস্পতিবার দুপুর পৌনে দুইটার দিকে তরঙ্গ প্লাস পরিবহনের বাসটিতে আগুন দেয়া হয়। এতে পুরো বাসটি পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো ফায়ার সার্ভিস মিডিয়া সেলের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত বুধবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত ১২টি যানবাহনে আগুন লাগানোর সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস। এর মধ্যে রাজধানীতে ৬টি, গাজীপুর ২টি, চট্টগ্রামে ৩টি ও সিরাজগঞ্জে ১টি করে যানবাহনে আগুন দেওয়া হয়।

এসব ঘটনায় ৬টি বাস, ২টি কাভার্ড ভ্যান, ১টি ট্রাক ও ৩টি পিকআপ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। সংস্থাটি জানায়, দুর্বৃত্তরা বুধবার সকাল সোয়া ৬ টায় গাজীপুরের শ্রীপুর বাজারে ১টি পিকআপ, সকাল সাড়ে ৮টায় রাজধানীর খিলগাঁও তালতলায় ১টি অগ্রণী ব্যাংকের স্টাফ বাসে আগুন দেয়।

একই দিন সকাল পৌনে ১১টায় গাজীপুরের কাপাসিয়ার ১টি কাভার্ড ভ্যান, বিকেল পৌণে ৫টায় খিলগাঁও মানিকনগর চৌরাস্তায় ৩টি বাস, রাত ৮টায়, প্রগতি স্মরণিতে ১টি বাস, রাত সাড়ে ৯টায় সিরাজগঞ্জ শাহজাদপুরে ১টি পিকআপ এবং রাত সাড়ে ১১টায় চট্টগ্রামে কালুরঘাটে সিএমবি মোড়ে ১টি বাস আগুন দেওয়া হয়। 
বুধবার মধ্য রাতে আগারগাঁও এডিবি ব্যাংকের সামনে ১টি ট্রাক, রাত ৩টায় ফেনীর ছাগলনাইয়ায় রেজুমিয়া ব্রীজে ১টি কাভার্ড ভ্যান ও রাত ৪টায় চট্টগ্রামে কালুরঘাটে সিএমবি মোড়ে ১টি কাভার্ড ভ্যানে আগুনের খবর পাওয়ার কথা জানিয়েছে ফায়ার সার্ভিস। 

এ হিসেবের বাহিরেও বৃহস্পতিবার দুপুর ১টায় শাহবাগে তরঙ্গ প্লাস পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়। 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৬০ টাকার ডাব ঢাকায় বিক্রি হয় ২০০ টাকায়!

৬০ টাকার ডাব ঢাকায় বিক্রি হয় ২০০ টাকায়!