ঢাকা | |
সংবাদ শিরোনাম :
রাজমিস্ত্রী থেকে বিশ্বকাপ দলে ইগর থিয়াগো রামিসা হত্যা: আদালতে নেওয়া হয়েছে দুই আসামিকে অফ-ফর্মে থাকা বুমরাহকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন জয়াবর্ধন ৭ দিনের মধ্যে বিচার সম্পন্ন , ছুটি বাতিল হতে পারে বিশেষ আদালতের: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদল নেতার সঙ্গে আওয়ামী লীগ নেতার মেয়ের বিয়েতে অতিথি জামায়াতের এমপি আগামীকাল থেকে চলবে ১০টি স্পেশাল ট্রেন: রেলমন্ত্রী ঈদযাত্রায় উত্তরবঙ্গবাসীদের জন্য বিশাল সুখবর পাকিস্তানের সেনাপ্রধানকে কড়া বার্তা ইরানের স্পিকার বাঘের ঘালিবাফের ‘হজে ঝগড়া-বিবাদ নয়, ইবাদতেই মন দিন’- মসজিদে নববীর ইমামের হৃদয়ছোঁয়া আহ্বান শ্রীমঙ্গলে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ডিজিটাল পেমেন্ট বাড়াতে বাংলা কিউআর বাধ্যতামূলক করলো বাংলাদেশ ব্যাংক

সব ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস), পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) এবং পেমেন্ট সার্ভিস অপারেটরদের (পিএসও) মোবাইল অ্যাপের হোমপেজে
  • আপলোড সময় : ২৪ মে ২০২৬, দুপুর ১০:২২ সময়
  • আপডেট সময় : ২৪ মে ২০২৬, দুপুর ১০:২২ সময়
ডিজিটাল পেমেন্ট বাড়াতে বাংলা কিউআর বাধ্যতামূলক করলো বাংলাদেশ ব্যাংক

সব ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস), পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) এবং পেমেন্ট সার্ভিস অপারেটরদের (পিএসও) মোবাইল অ্যাপের হোমপেজে ‘বাংলা কিউআর’ পেমেন্ট অপশন দৃশ্যমানভাবে যুক্ত রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। শনিবার কেন্দ্রীয় ব্যাংক এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে, যা অবিলম্বে দেশের সব তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।


নির্দেশনায় বলা হয়েছে, নগদ অর্থের ব্যবহার কমিয়ে ডিজিটাল লেনদেন সম্প্রসারণের লক্ষ্যেই ব্যাংক ও এমএফএস অ্যাপের হোমপেজে বাংলা কিউআর অপশন সহজে দৃশ্যমান রাখতে হবে, যাতে গ্রাহকরা দ্রুত ও সহজে ব্যবহার করতে পারেন। এছাড়া ট্রেড লাইসেন্সধারী সব রিটেইল মার্চেন্টকে বাধ্যতামূলকভাবে বাংলা কিউআর পেমেন্ট সিস্টেমে যুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি পূর্বে ঘোষিত ‘ক্যাশলেস বাংলাদেশ ইউনিট’-এর নাম পরিবর্তন করে ‘Bangla QR বাস্তবায়ন ইউনিট’ করার কথাও বলা হয়েছে।


কেন্দ্রীয় ব্যাংক আরও জানিয়েছে, আগামী ৩১ জুলাই ২০২৬ পর্যন্ত নতুন মার্চেন্ট অনবোর্ডিং ও গ্রাহক নিবন্ধন বৃদ্ধির জন্য একটি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা তৈরি করতে হবে এবং তা আগামী ৩ জুনের মধ্যে বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস বিভাগে জমা দিতে হবে। ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে প্রতিটি ব্যাংক শাখায় একজন কর্মকর্তাকে ‘বাংলা কিউআর ব্র্যান্ডিং কর্মকর্তা’ হিসেবে দায়িত্ব দেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে। এর আগে দেওয়া নির্দেশনা অনুযায়ী, আগামী ৩০ জুনের মধ্যে সব মার্চেন্ট পয়েন্টে একক কিউআর কোড নিশ্চিত করার সময়সীমা বহাল থাকবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
লীগ সেদিনই ব্যাক করেছে, যেদিন মবস্টারদের এদেশে হিরো বানানো হয়েছিল

লীগ সেদিনই ব্যাক করেছে, যেদিন মবস্টারদের এদেশে হিরো বানানো হয়েছিল