ঢাকা | |
সংবাদ শিরোনাম :
এসএসসিতে ২ বিষয়ে ফেল করলেও ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষা: শিক্ষামন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার কোনো সম্ভাবনা নেই: উপদেষ্টা জাহেদ নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা: আসিফ নজরুল বললেন, ‘কী করুণ আত্মসন্তুষ্টি!’ ড. ইউনূসকে হেনস্তা আওয়ামী লীগের সন্ত্রাসনির্ভর রাজনীতির ‘চরিত্র’ উন্মোচিত করেছে চুয়েটে টানা অবরোধ: নিজ কার্যালয়েই অবরুদ্ধ ভিসি, অসুস্থ হয়ে হাসপাতালে ২ শিক্ষক বার্লিন সফর বাতিল ড. ইউনূসের ওয়েবসাইট থেকে সরানো হলো তার নাম অবিবাহিতদের রাগিয়ে দেয় যেসব কথা দুর্যোগ সহনশীল দেশ গড়তে প্রতিটি পরিবারের সচেতনতা জরুরি: রাষ্ট্রপতি ইরানে সম্ভবত অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প চকবাজারে ফের আগুনের আশঙ্কায় পানি দেয়া অব্যাহত: ফায়ার সার্ভিস

১৮ বছরের নিচে তামাক ও নিকোটিন পণ্য বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ: প্রধানমন্ত্রী

তামাক ও নিকোটিনজাত পণ্যের ব্যবহার নিয়ন্ত্রণে সরকারের কঠোর অবস্থানের কথা তুলে ধরে তামাকমুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন
  • আপলোড সময় : ১ জুন ২০২৬, দুপুর ১০:১ সময়
  • আপডেট সময় : ১ জুন ২০২৬, দুপুর ১০:১ সময়
১৮ বছরের নিচে তামাক ও নিকোটিন পণ্য বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ: প্রধানমন্ত্রী

তামাক ও নিকোটিনজাত পণ্যের ব্যবহার নিয়ন্ত্রণে সরকারের কঠোর অবস্থানের কথা তুলে ধরে তামাকমুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন তারেক রহমান। তিনি বলেন, ১৮ বছরের নিচে কোনো ধরনের তামাক ও নিকোটিনজাত পণ্য বিক্রি সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে পাবলিক প্লেস ও গণপরিবহনে ধূমপান এবং ধোঁয়াবিহীন তামাক সেবনও নিষিদ্ধ রয়েছে। রোববার (৩১ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। তিনি জানান, বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ‘বিশ্ব তামাকমুক্ত দিবস ২০২৬’ পালিত হচ্ছে। এবারের প্রতিপাদ্য “প্রলোভনের মুখোশ উন্মোচন করি, তামাক ও নিকোটিনের আসক্তি প্রতিরোধ করি” অত্যন্ত সময়োপযোগী।


তিনি আরও বলেন, তামাকে থাকা নিকোটিন মারাত্মক আসক্তি তৈরি করে। বিড়ি, সিগারেট, ই-সিগারেট, জর্দা ও গুলসহ সব ধরনের তামাকজাত পণ্য হৃদরোগ, স্ট্রোক, ক্যান্সার এবং ফুসফুসের দীর্ঘমেয়াদি রোগের অন্যতম কারণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, বাংলাদেশে মোট মৃত্যুর প্রায় ৭১ শতাংশ অসংক্রামক রোগে ঘটে, যার অন্যতম ঝুঁকি হলো তামাক ব্যবহার। এছাড়া প্রতি বছর প্রায় ১ লাখ ৯৯ হাজার মানুষ তামাকজনিত রোগে মারা যায়। তামাক ব্যবহারের কারণে দেশের অর্থনীতিতে বছরে প্রায় ৮৭ হাজার কোটি টাকার ক্ষতি হয় বলেও উল্লেখ করা হয়।


শিশু-কিশোরদের সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণ আইন আরও শক্তিশালী করা হয়েছে। তামাকজাত পণ্যের সব ধরনের বিজ্ঞাপন, প্রচারণা ও স্পনসরশিপ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। প্রিন্ট, টেলিভিশন, অনলাইন, সামাজিক যোগাযোগমাধ্যম, অ্যাপ, ওটিটি প্ল্যাটফর্ম, নাটক ও সিনেমায় তামাক প্রচারণাও নিষিদ্ধ। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, ক্লিনিক, খেলার মাঠ ও শিশু পার্কের ১০০ মিটারের মধ্যে তামাক বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। ১৮ বছরের নিচে তামাক ও নিকোটিন পণ্য বিক্রি সম্পূর্ণভাবে বন্ধ করা হয়েছে। আইন লঙ্ঘনের ক্ষেত্রে শাস্তি ও জরিমানাও বাড়ানো হয়েছে।


সবশেষে তিনি বলেন, নতুন আইন কার্যকরভাবে বাস্তবায়ন ও জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে তামাক নিয়ন্ত্রণ এখন সময়ের দাবি। সম্মিলিত প্রচেষ্টায় একটি সুস্থ ও তামাকমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান জানান তিনি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার