ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শেখ হাসিনার সঙ্গে পালানোর ফ্লাইট কীভাবে মিস করেছিলেন সালমান এফ রহমান অস্ত্র-সংকট সম্পর্কে জানতেন না ট্রাম্প, হেগসেথের সঙ্গে বাগ্‌যুদ্ধে জড়ান প্রেসিডেন্ট নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই: প্রধানমন্ত্রী ড. জাফর ইকবাল, ঢাবির সাবেক ভিসির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে আরও বেশি ডিজেল চেয়েছি: জ্বালানিমন্ত্রী জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে লংমার্চের ঘোষণা ১১-দলীয় ঐক্যের বিএনপির সভায় আওয়ামী লীগ নেতার ফুলেল শুভেচ্ছা, কয়েক লাখ টাকার লেনদেনের অভিযোগ প্রথম দিনেই জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে ভিড়, শেষ ৯০০ টিকিট আবারও বিক্ষোভে উত্তাল ভারতের ঝাড়খণ্ড, চলছে ৯ দিন ধরে রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা

‘বনলতা এক্সপ্রেস’কে কেউ থামাতে পারে না: হাসনাত আবদুল্লাহ

ঈদুল ফিতরে মুক্তি পাওয়া আলোচিত চলচ্চিত্র ‘বনলতা এক্সপ্রেস’ দর্শকদের হৃদয়ে জায়গা করে নেওয়ার পর এবার প্রশংসা কুড়িয়েছে একজন
  • আপলোড সময় : ২ জুন ২০২৬, সকাল ৯:৫১ সময়
  • আপডেট সময় : ২ জুন ২০২৬, সকাল ৯:৫১ সময়
‘বনলতা এক্সপ্রেস’কে কেউ থামাতে পারে না: হাসনাত আবদুল্লাহ

ঈদুল ফিতরে মুক্তি পাওয়া আলোচিত চলচ্চিত্র ‘বনলতা এক্সপ্রেস’ দর্শকদের হৃদয়ে জায়গা করে নেওয়ার পর এবার প্রশংসা কুড়িয়েছে একজন রাজনৈতিক নেতার কাছ থেকেও। চলচ্চিত্রটি দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি ও বিশ্লেষণ তুলে ধরেছেন এনসিপি নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তার সেই দীর্ঘ রিভিউ ঘিরে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা।


চলচ্চিত্রটির গল্প, চরিত্র এবং জীবনের গভীর দর্শন নিয়ে লেখা হাসনাতের বিশ্লেষণ সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। শুধু সাধারণ দর্শকই নন, রিভিউটি মুগ্ধ করেছে চলচ্চিত্রটির নির্মাতাকেও। হাসনাতের লেখা নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে নির্মাতা তানিম নূর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, চলচ্চিত্রটি নিয়ে এত প্রাণবন্ত ও হৃদয়ছোঁয়া বিশ্লেষণের জন্য হাসনাত আবদুল্লাহকে ধন্যবাদ।


এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসায় ভাসছেন দুজনই। অনেক দর্শক মনে করছেন, হাসনাতের লেখায় চলচ্চিত্রটির এমন কিছু দিক উঠে এসেছে, যা সাধারণ দর্শকের চোখ এড়িয়ে যেতে পারে। নেটিজেনদের একাংশের মতে, রাজনৈতিক পরিচয়ের বাইরে একজন সংবেদনশীল লেখক হিসেবেও নিজেকে তুলে ধরেছেন হাসনাত। তার ভাষা, জীবনবোধ এবং চরিত্র বিশ্লেষণের গভীরতা অনেককেই মুগ্ধ করেছে।


নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে নির্মিত ‘বনলতা এক্সপ্রেস’ মুক্তির পর থেকেই ব্যাপক সাড়া ফেলে। প্রেক্ষাগৃহে সফলতার পর ওটিটি প্ল্যাটফর্মেও দর্শকদের আগ্রহ ধরে রাখতে সক্ষম হয়েছে সিনেমাটি। চলচ্চিত্রটিতে দেশের জনপ্রিয় অনেক অভিনয়শিল্পী অভিনয় করেছেন। মানবজীবনের সুখ-দুঃখ, হারানো-পাওয়ার গল্প এবং সময়ের রূপান্তরকে কেন্দ্র করে নির্মিত এই সিনেমা ইতোমধ্যে দেশ-বিদেশে প্রশংসা কুড়িয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চার প্রকার ধর্মীয় জ্ঞান শিক্ষা করা সবার জন্য ফরজ

চার প্রকার ধর্মীয় জ্ঞান শিক্ষা করা সবার জন্য ফরজ